পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

110379_Crosডেস্ক রিপোর্ট:  বাগেরহাটে সদর উপজেলার রাখালগাছি এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য (৪৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, দুটি ওয়ান শ্যুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করে ।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বন্দুকযুদ্ধে একজন জেএমবি সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

মিতু/বিবি নিউজ/৩৪৫

Related posts

Leave a Comment