সিলেট সীমান্তে মদের চালান জব্দ

Mod

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।আজ বৃহস্পতিবার ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের জওয়ানরা বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির আওতাধীন বগাইয়া মুসলিমপাড়া এলাকা থেকে মদের চালানটি জব্দ করেন।ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার রবিউল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় মদের চালানটি জব্দ করা হয়।  তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মদের মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা বলে জানান তিনি।

 

 

 

মিতু/বিবি নিউজ/২২৪

Related posts

Leave a Comment