নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রীর আহবান

nurul-islam-nahidশিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মকে বিশ্বমানের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হলে বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা কারিকুলাম তৈরি করে এগিয়ে যেতে হবে। তাহলে, ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যায় ঢাকাস্থ জালালাবাদ সম্মাননা যুব সংগঠনের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সৈয়দা সায়েরা মহসীন এমপি, ফজলুর রহমান এমপি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রমুখ।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শিক্ষার লাভের বিষয়ে আরো বেশী আগ্রহী হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, বিদেশ যাওয়ার আগে সিলেটবাসীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে মিকাইল শিপার বলেন, সিলেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে যুব সমাজকে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী বীর উত্তম এবং জননেতা ও সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে দেওয়ান ফরিদ গাজী, আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ এএমএস কিবরিয়া, এনামুল হক মোস্তফা শহীদ, সৈয়দ মহসীন আলী, মো. আবদুল জব্বার, মসহুদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আত্তর আলী, ফনিভুষণ চৌধুরী, ইয়মিন চৌধুরী, ডা. নজরুল আলম চৌধুরী, গোলাম রব্বানীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

 

 

 

 

 

দিয়া ইসলাম / ৩২৯

Related posts

Leave a Comment