গণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা নামক আগাছা উপরে ফেলতে হবে : হাসানুল হক ইনু

hasan আশুলিয়া(ঢাকা), ( ২২মে ) : গণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক এবং দূর্ণীতির আগাছা উপড়ে ফেলতে হবে। রবিবার সকালে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) এর ২০১৬/১৭ প্রশিক্ষণ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, উন্নয়নের সুফল ঘরে তুলতে হলে দলবাজি ও দূর্ণীতির আগাছাও ঝেড়ে ফেলতে হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের গণতন্ত্রের পরিচ্ছন্ন কর্মী উল্লেখ কওে তিনি আরো বলেন, জঙ্গীবাদের মত দানবের ধ্বংস করার প্রতিজ্ঞা নিতে ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন থাকতে হবে।
এসময় মন্ত্রী ক্যাডেটদেও প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ প্রশিক্ষণে ৪৫০ জন ক্যাডেট প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। সমাপনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনসিসির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এ ফেরদৌস সহ অন্যান্য কর্মকর্তারা।

 

 

 

 

দিয়া ইসলাম / ৩৪৭

Related posts

Leave a Comment