জাবিতে আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ ৩৫ জন আহত

সাভার,৫ নভেম্বের,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগ মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ অবস্থানরত আন্দোলনকারীদের তুলে দেয়ার চেষ্টা করে বলে তারা অভিযোগ করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর দুপুর ১ টার দিকে উপাচার্য প্রফেসর ড.ফারজানা…

Read More

জাবিতে টানা নবম দিনের মত ধর্মঘট অব্যাহত

সাভার,৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে টানা নবম দিনের মত বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ চলছে। সোমবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। অবরোধ ও ধর্মঘটের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ…

Read More

জাবির অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট চলছে

সাভার,২ নভেম্বর,২০১৯৯(বিবিনিউজ)দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের সপ্তম দিন চলছে। শনিবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন অবরোধের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। অবরোধের কারনে কোন শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি। টানা সপ্তম দিনের অধরোধে গত সাত দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সমন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে…

Read More

সাভারে ৪৮ তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার,২ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে ৪৮ তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে সাভার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা সমবায় অফিসারন খোকন চন্দ্র রায়।

Read More

জাবিতে ৬ষ্ঠ দিনের মত সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের অব্যাহত

সাভার,১ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের ৬ষ্ঠ দিন চলছে। শুক্রবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন অবরোধের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। অবরোধের কারনে কোন শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি। টানা ৬ ষ্ঠদিনের অধরোধে গত ছয় দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সমন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে…

Read More

আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার সকালে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন সারা দেশ ব্যাপি হচ্ছে সরকার নিজস্ব অর্থায়নে পদ্ম সেতু করছে যা নজরবীহিন জানিয়ে তিনি আরও বলেন সরকার দুর্নীতি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। মতবিনিময় সভায় জানানো হয় আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় এসময়…

Read More

কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার

৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে…

Read More

নড়িয়াকে ভাঙ্গন থেকে রক্ষায় কাজ চলছে : পানি সম্পদ উপমন্ত্রী

৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াকে পদ্মার ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী বর্ষাকে সামনে রেখে ডান তীরের রক্ষাবাঁধের কাজের অগ্রগতির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে। বর্ষার আগেই পরিকল্পনা অনুযায়ী পদ্মার ডান তীর রক্ষাবাঁধের কাজ দ্রুততার সাথে শেষ করা হবে। উপমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে পদ্মার ডান তীর রক্ষাবাঁধের সুরেশ^র এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শামীম বলেন, গত ২৯ তারিখে একনেক বৈঠকে শরীয়তপুরের চরাত্রা,…

Read More

চামড়াজাত খাতের প্রণোদনা আরো ৫ বছর অব্যাহতের ঘোষণা

৩০ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামড়াজাত পণ্য থেকে কাঙ্খিত রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে আগামী ৫ বছর এখাতে আর্থিক প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প থেকে কাক্সিক্ষত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আর্থিক প্রণোদনা আরও অন্তত আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৩য় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সাভারে চামড়া শিল্প নগরীর বর্ধিত প্রকল্পে আন্তর্জাতিক মান ও এলডব্লিউজি সনদ অর্জন উপযোগী…

Read More

জাবিতে টানা চতুর্থ দিনের সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা

সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনে প্রবেশের ফটক আটকে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায় সকাল থেকে, নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এছাড়া পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অপসারণ মঞ্চ’ করে অবস্থান করছেন তারা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে সর্বাত্মক অবরোধের কারণে অধিকাংশ বিভাগে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত…

Read More