স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে

১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের জন্য আমরা প্রস্তুত। ইতিমধ্যে সম্মেলন স্থলের মঞ্চ এবং প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।…

Read More

আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের বিদুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে । দৈনিক প্রথম আলোর শিশু কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লি­ষ্ট শাখায় দায়ের করেন। এর আগে গত ৩ নভেম্বর ওই কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রেজিস্ট্রি ডাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে ক্ষতিপূরণ দিতে বলা হয় দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং…

Read More

পিকেএসএফ আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি। তিনি বলেন, ‘এক সময় আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নিয়ে (কর্মসূচি) কেউ কেউ খুব বাহবা নেয়ার চেষ্টা করেছেন। এক সময় আমরাও এটাকে সমর্থন দিয়েছিলাম, ভেবেছিলাম যে এর মাধ্যমে বুঝি মানুষ দরিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে।’ ‘কিন্তু যখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখলাম, তাতে দেখলাম, আসলে এর মাধ্যমে দারিদ্র ঠিক বিমোচন হয় না। দারিদ্র লালন-পালন হয়’,যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ…

Read More

বুলবুলে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১৩ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকুলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ঘুর্ণিঝড়ে যেে ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা এখানো আমাদের কাছে পৌছে নাই সেটা জেলা প্রশাসকরা ডি ফরমের মাধ্যমে পাঠায় এই তালিকা আসার পরে আন্তমন্ত্রণালয়ের সভা ডেকে প্রত্যেক মন্ত্রণালায়কে যার যার সেক্টর অনুযায়ী আমরা ক্ষতির তালিকা পৌছে দেবো হবে জানিয়ে তিনি আরও…

Read More

মুজিব বর্ষে ঘরে ঘরে শতভাগ বিদ্যুতের আলো জ্বলবে : প্রধানমন্ত্রী

১৩ নভেম্বর, ২০১৯ ( বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল নাগাদ সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সারাদেশের ঘরে ঘরে আলো জ্বালতে সক্ষম হবে। তিনি বলেন, ‘২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ, মুজিব বর্ষ উদযাপনের মধ্যে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে ৭টি নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং ২৩টি উপজেলায় শতভাগ…

Read More

উপকূলীয় অঞ্চলে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

১২ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগের সময় জোর করে লোকজনকে সরিয়ে না নিতে উপকূলী অঞ্চলে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, ‘সরকারের টেকসই উন্নয়নে গৃহ নির্মাণের যে প্রকল্প রয়েছে, সে প্রকল্পে সিঙ্গেল ঘর নির্মাণ না করে, মাল্টিস্টোরেড ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাহলে যে কোন ধরনের দুর্যোগের সময় মানুষকে আর আশ্রয় কেন্দ্রে যেতে হবে না।’ এনামুর রহমান আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে রক্ষা করতেও উপকূলীয় এলাকার লোকজনকে জোর করে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। উপকূলীয় এলাকায়…

Read More

ট্রেন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২ নভেম্বর ২০১৯ (বিবিনিউজ): ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘রেলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের দুর্ঘটনা বন্ধে সতর্ক থাকতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কতৃর্পক্ষ’র (বেপজা) গভর্নর বোর্ডের ৩৪ তম সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন। ভবিষ্যতে ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রেলে যারা কাজ করেন তাদেরকে আরো শক্ত (দক্ষ) করা উচিত এবং সেই সাথে সাথে আমাদের…

Read More

জাবিতে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা

সাভার,১২ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের বন্ধের মধ্যে ও ক্যাম্পাসে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধের থাকার পরেও দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে…

Read More

প্রধানমন্ত্রী কৃষক লীগের কাউন্সিল উদ্বোধন করেছেন

৬ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ১০ম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন। সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর ও বেলুন ঊড়িয়ে প্রধানমন্ত্রী কাউন্সিল উদ্বোধন করেন। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষকলীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল “কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। আবদুর রব সেরনিয়াবাদ ছিলেন কৃষকলীগের প্রথম সভাপতি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের অন্যতম শহীদ। কৃষকলীগের সর্বশেষ…

Read More

জাবির উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা

সাভার,৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণার পর-ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ছাড়েন নি আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। উপাচার্যের পদত্যাগ দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সংহতি সমাবেশ পালন করেন। সংহতি সমাবেশ থেকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে গেলেও বেগম সুফিয়া কামাল হল ,প্রীতিলতা হল ও বঙ্গমাতা শেখ…

Read More