সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল এর বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে এঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে একাডেমিক কার্যালয়ের গেট বন্ধ করে অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক একাডেমিক কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন সহকারী প্রক্টর মহিবুর রহমান শৈবাল। পরে শিক্ষার্থীরা বাধা দিলে সহকারী প্রক্টর তাদের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আজারবাইজান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার
২৮ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত আজারবাইজান সফর সম্পর্কে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘গণভবনে আগামীকাল বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’ প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী…
Read Moreজাবির উপচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট
সাভার,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আজ সোমবার থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। দ্বিতীয় দিনের মত এ অবরোধ ও ধর্মঘটের কারনে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। আন্দোলনকারী শিক্ষক ও…
Read Moreআইন তার নিজস্ব গতিতে চলবে : প্রধানমন্ত্রী
২৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যেই হোক এবং যে দলই করুক না কেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি আমাদের দলের কেউ ও অপরাধে জড়িত হয়, সে তৎক্ষণাৎ শাস্তি ভোগ করছে।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপরাধীরা অপরাধীই, আমরা অপরাধীদের অপরাধীর…
Read Moreমাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্রু তাই তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা পুলিশের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে তাই মাদক ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,পুলিশের ঢাকা…
Read Moreজাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ
সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে বানানো হয়েছে উপাচার্য অপসারণ মঞ্চ। রবিবার সকাল ৯টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ…
Read Moreধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
২৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে অজ্ঞাত (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শাহেদা (১২) নামে এক শিশু ও অপর এক নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে প্রেরণ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার এ তথ্য জানান। তিনি বলেন,শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর হোল্ডিংয়ের ১২তলা ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার…
Read Moreপ্রধানমন্ত্রী ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে যোগ দিয়েছেন
২৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এখানকার বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারী হলে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ এদিন বিকেলে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেবেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে বাকু ঘোষণা গ্রহণ করবেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলী’র সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি, সন্ধ্যায় হোটেল…
Read Moreদেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক দমনে পুলিশ কাজ করছে:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে শিল্প পুলিশের আয়োজনে এক র্যালিতে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন পুলিশ জনগনের বন্ধু দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক দমন করেছে পুলিশ তাই পুলিশ বাহিনী এখন জগনের বন্ধু দেশের মানুষকে পুলিশ দিনরাত সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। র্যালি শেষে শিল্প পুলিশ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে সাভারের বর্ণাঢ্য…
Read Moreদুর্নীতি করলে কেউ রেহাই পাবে না:জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সাভার,২৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই জনপ্রশাসন থেকে শুরু করে সর্বত্র সব মহলেও অনিয়ম এবং দুর্নীতি করলে কেউ রেহাই পাবেনা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসময় আরও বলেন যথা সময়ে প্রধানমন্ত্রী দুর্নীতি দমন করছেন উল্লেখ করে তিনি বলেন দুর্নীতি উন্নয়নের গতি রোধ করে সেজন্য দুর্নীতিকে আমাদের রোধ করতে হবে এটি এখন সময়ের দাবি সেই যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স পদক্ষেপ নিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে তাই দুর্নীতি…
Read More