ষ্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২৬(বিবিনিউজ):বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও উদ্ভাবনী শক্তিতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল তরুণ প্রজন্ম। তাদের হাত ধরেই বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।”
শনিবার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছে। বাজেটে জনগণের প্রয়োজন ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বিভিন্ন কর মওকুফের সিদ্ধান্ত জনকল্যাণেরই বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার কঠোর আহ্বান জানান এমপি আমান। তিনি বলেন, “মাদক কেবল একজন শিক্ষার্থীকে ধ্বংস করে না, বরং দেশের মেধাবী ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটি সমৃদ্ধ জাতি গড়তে হলে মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।” তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, “বিজ্ঞানচর্চা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ায়। এখান থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরি হবে, যারা দেশের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই।”
অনুষ্ঠান শেষে আমান উল্লাহ আমান বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প ও প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অপরদিকে সাভার ও ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে
Startup, Science Project And Innovation Idea Showcasing Program এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং মেধা – বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ স্টলগুলোর পরিদর্শন করেন
ঢাকা ১৯ সাভার আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক -শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধামরাই উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দীন।
আয়োজনে ছিলেন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।
