সাভারে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ও ভুয়া ম্যাজিষ্ট্রেট আটক


ষ্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী ও র‌্যাবের এক ভুয়া ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড থেকে একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব ৪।
র‌্যাব ৪ জানায়,সকালে রাজধানীর ঢাকা থেকে একটি ট্রাকে করে দুই মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে সাভারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চৌকি বসায় র‌্যাব ৪। এসময় র‌্যাব ৪ ট্রাকটি আটক করলে ট্রাকে তল্লাশী চালিয়ে এক’শ ৭৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৩২) ও আব্দুস সোবাহানকে (২১) আটক করে। পরে র‌্যাব আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া সাভারের ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারী হারুন অর রশিদকে আটক করে। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সাভার মডেল থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ী ও ভুয়া ম্যাজিষ্ট্রেটকে দুপুরে আদালতে প্রেরণ করে।

Related posts

Leave a Comment