একনেকে ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্পের অনুমোদন

২১ জুলাই,২০২০(বিবিনিউজ):১ হাজার ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১০৮ কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় যুক্ত হন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২৩৬ কোটি ৬৭ লাখ…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬০টি রেসকিউ বোট সরবরাহ করবে বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড

২১ জুলাই,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬০টি মাল্টিপারপাস অ্যাক্সিসিবল রেসকিউ বোট সরবরাহ করবে। প্রতি বছর ২০টি করে তিন বছরে ৬০টি বোট সরবরাহ করবে তারা। প্রতিটি বোট নির্মাণেখরচ হবে ৪৫ লাখ টাকা। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রেসকিউ বোটসমূহ বন্যা কবলিত এলাকার মানুষ, গৃহপালিত পশুপাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বন্যা…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৩০৫৭ ,মৃত্যু ৪১

২১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৩৬তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭০৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য…

Read More

সাভারে দুই কারখানায় নগদ চার লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

সাভার ,২০ জুলাই,২০২০(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভারে সেমাই  তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে একটি সেমাই কারখানাসহ দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি কারখানাকে নগদ চার লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজীমোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে…

Read More

বাতিল হয়ে গেল এবারের ব্যালন ডি’অর পুরস্কার

২০ জুলাই, ২০২০(বিবিনিউজ):ব্যালন ডি’অর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ কাল জানিয়ে দিয়েছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। কারণ একটাই-করোনাভাইরাস মহামারি লিওনেল মেসির সাত হবে, নাকি আরেকটি ব্যালন ডি’অর জিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছুঁয়ে ফেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো? অথবা ব্যালন ডি’অর খুঁজে পাবে নতুন কোনো বিজয়ীকে? বছরের শেষে এসে এবার আর এমন প্রশ্ন কেউ করবেন না। মেসি, রোানালদো, নেইমার, বেনজেমারা অপেক্ষা করবেন না স্নায়ুচাপ নিয়ে। প্রতি বছরের মতো বসবে না ফুটবল জগতের সাবেক ও বর্তমান তারকাদের মিলনমেলা। এবার যে ব্যালন ডি’অর পুরস্কারই দেওয়া হবে না। ব্যালন ডি’অর পুরস্কারটি যারা…

Read More

ভারতে মানবদেহে করোনার টিকার প্রয়োগ শুরু

২০ জুলাই ২০২০(বিবিনিউজ):তিন দিনে এক লাখ নতুন সংক্রমণের মধ্য দিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল। কিছু দিন আগে পর্যন্ত যে দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ১০ হাজার, আজ সোমবার তা ৪০ হাজার ছাড়িয়ে যায়। পাশাপাশি আজ থেকেই শুরু হয়েছে মানুষের উপর ভারতে তৈরি করোনা প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’এর ট্রায়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৪২৫ জন। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে সংক্রমণের নতুন রেকর্ড যা ভেঙে যাচ্ছে পরের দিন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ১১…

Read More

করোনার সম্ভাব্য ৯ কোটি ডোজ ভ্যাকসিন নিশ্চিত করলো

২০ জুলাই, ২০২০(বিবিনিউজ) : ব্রিটেন করোনা ভাইরাসের সম্ভাব্য নয় কোটি ডোজ ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করেছে। দেশটি ভ্যাকসিন পেতে বায়োটেক কোম্পানী বায়োএনটেক, ফাইজার ও ভালনেভা’র সাথে চুক্তি করেছে। সোমবার দেশটির সরকার এ খবর জানিয়েছে। বৃটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা বলেছেন, ব্রিটেন এখন দেশে ও বিদেশে তৈরি হচ্ছে এমন তিন ধরণের ভ্যাকসিন পেতে যাচ্ছে। তিনি আরো বলেন, সত্যিকার অর্থে ভ্যাকসিন পাওয়ার জন্যে পুরো বিশ্বেই প্রতিযোগিতা চলছে। ব্রিটিশ জনগণের জন্যে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সবকিছুই করছি। চুক্তি অনুযায়ী ব্রিটেন বায়োএনটেকের কাছ থেকে তিন কোটি ডোজ, জার্মান কোম্পানী ফাইজার ও ফ্রান্সের…

Read More

করোনা সংক্রমন বিস্তার রোধে সবাইকে একেযোগে কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর

২০ জুলাই ২০২০ (বিবিনিউজ) : আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে করোনার সংক্রমণ বিস্তার রোধে এবং জনগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বনানীস্থ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর প্রধান কার্যালয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে। বিআরটিএ, আইন…

Read More

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আগামী ৯ আগস্ট

১৯ জুলাই, ২০২০(বিবিনিউজ):এবার একাদশ শ্রেণির ভর্তিতে কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে। এসএমএসে আবেদন করা যাবে না। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তির কাজটি হবে। কোনো পরীক্ষা হবে না। এবারও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এই ভর্তির কাজটি হবে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, আগামীকাল সোমবার ভর্তির আবেদন সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। করোনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু…

Read More

সাভারে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি,১৯ জুলাই ২০২০,(বিবিনিউজ):সাভার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি দোকানের সামনে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব ৪।গ্রেপ্তারকৃত জেএমবির সদস্যরা হলেন রাজশাহী জেলার ওমর ফারুক (২৮),জামালপুর জেলার হাবিবুর রহমান (৪৮) একই জেলার ,সাইদুর রহমান (৫৫),মাহবুবুর রহমান (৫৫),শফিকুল ইসলাম (৩৭),ও গোলাম মোস্তফা । গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশ এর সদস্য। এসময় তাদের কাজ থেকে উগ্রবাদী বই লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছয় জেএমবির…

Read More