আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এখনো যে সময় আছে শপথ নিয়ে বিএনপি সংসদে আসতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অন্যথায় জনগণই তাদের পরিণতি দেখবে। মন্ত্রী আজ আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না। নিজ নির্বাচনী এলাকার কসবায় গণসংবর্ধনায়যোগ দিতে সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া আসেন আনিসুল হক। তিনি সেখান থেকে সড়ক পথে কসবায় যান। অনুষ্ঠানে আনিসুল…
Read MoreMonth: January 2019
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পর্যালোচনার কাজে পেন্টাগন যাচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবার পেন্টাগন যাওয়ার কথা রয়েছে। আমেরিকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার ব্যাপক ভিত্তিক পর্যালোচনার প্রকাশ উপলক্ষ্যে তিনি সেখানে যাচ্ছেন। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। ট্রাম্প ২০১৭ সালে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পরিবর্তিত হুমকি ঠেকাতে তাদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে তা বিশ্লেষণের নির্দেশ দেন। পেন্টাগন সাংবাদিকদের দেয়া পর্যালোচনা নোটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা (এমডিএ) বিভিন্ন দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে শীর্ষ হচ্ছে চীন ও রাশিয়ার হাইপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগামী) ক্ষেপণাস্ত্র তৈরীর চেষ্টা। এসব অস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিবেগসম্পন্ন এবং অস্ত্রগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে পারে।…
Read Moreনতুন এমপিদের শপথের বৈধতার রিট খারিজ
একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রিটটি খারিজ করে দেন। দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেয়া সংবিধানসম্মত হয়নি দাবি করে সুপ্রিমকোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ১৪ জানুয়ারি রিটটি করেন। গতকাল এর শুনানি হয় এবং আজ আদেশের দিন ধার্য হয়। রিটটি খারিজে একাদশ সংসদে নির্বাচিত এমপিদের শপথ নেয়া সংবিধান সম্মত ও সংসদ সদস্যেরা যথারীতি তাদের কার্যভার…
Read Moreমুসলিম উম্মাহ’র ঐক্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এই উম্মাহ’র একসঙ্গে থাকা উচিত। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে সৃষ্ট সংঘাতে ওই দেশগুলোর জনগণকেই ভোগান্তির শিকার হতে হয়। এজন্য মুসলিম উম্মাহর মধ্যে কোন সমস্যা দেখা দিলে তা আলাপ- আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান জানান প্রধানমন্ত্রী।’বাংলাদেশে নবনিযূক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাওফর আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে দু’দেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের…
Read Moreঢাকা বিকেএসপিতে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে
ঢাকা সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপিতে) গতকাল থেকে চার দিন ব্যাপি শুরু হয়েছে ২০১৯ সালের ভর্তি প্রক্রিয়া । প্রথম দিনে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ছেলে মেয়েরা। আজ ক্রিকেট,ফুটবল,এ্যাথলেটিক্স,আর্চারি,সাঁতার ও কারাতে বিভাগের প্রাথমিক নির্বাচনের জন্য পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিক নির্বাচনে ছেলে ও মেয়েরা পরবর্তীতে ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিবে। প্রশিক্ষণ ক্যাম্পে যারা ভালো করবে তাদেরকেই বিকেএসপিতে ২০১৯ সালের জন্য জন্য ভর্তি করা হবে। এখান থেকে আগামী দিনের জন্য সাকিব আল হাসান ও মুশফিক দের মত তারকা খেলোয়ার তৈরি করা হবে বলে জানিয়েছে বিকেএসপির…
Read Moreখুলনায় নদী থেকে নারীর লাশ উদ্ধার
খুলনায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। বোরকা পরা ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা ছিলো। নগরীর খালিশপুর থানার এসআই কাজী বাবুল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব নদীর রুজভেল্ট জেটি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে- ওই নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। প্রকৃত মৃত্যু রহস্য উন্মোচন করতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ…
Read Moreপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার: এনামুর রহমান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা বির্নিমাণে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোন মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্য সকল প্রকার সহযোগিতায় প্রস্তুত রয়েছে সরকার।’ বুধবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে বোদা ও দেবীগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণকালে আয়োজিত এক সমাবেশে এ…
Read Moreমির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত।’ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘নির্বাচনে কারচুপির কারণে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাওয়ার’ বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। নির্বাচনে ১০টিও আসন পায়নি। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ লজ্জা থাকলে তার (ফখরুল) এখনই পদত্যাগ করা উচিত।’ ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ এ…
Read Moreঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন হতে আইনগত বাধা নেই
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই। উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট আবেদন আজ খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আজ আদেশ দেয়। এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত করে আদেশ দেয়। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, রিট আবেদনকারীর আইনজীবী উপস্থিত না থাকায় আদালত রুল খারিজ করে আদেশ দিয়েছে। মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএসসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী…
Read Moreচালের দাম এক সপ্তাহের মধ্যেই কমবে
বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য মাঝখানে দুই-তিন দিন যানবাহনের সমস্যা ছিল। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যান্যদের সাথে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে। এ মাসে চালের দাম আর বাড়েনি— একথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চিকন চালের দাম কিছুটা…
Read More