কেনিয়ায় জঙ্গি হামলায় নিহত ১১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সব ভবনই সুরক্ষিত রয়েছে। কিন্তু তার পরেও গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক। স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, কমপক্ষে ১৫ জন নিহত…

Read More

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইউসুফ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামস্থ দিলালপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন উনিশবিঘী গ্রামের নজরুলের ছেলে।

Read More

আস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

 ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার আস্থা ভোটের সম্মুখীন হচ্ছেন। দেশটির এমপিরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বেক্সিট চুক্তিকে বিপুল ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার পর তাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। মঙ্গলবার রাতে আধুনিক ব্রিটেনের ইতিহাসে মে’র সরকারকে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হয়েছে। হাউজ অব কমন্সে মে’র করা বেক্সিটের বিপক্ষে ৪৩২ ভোট ও পক্ষে মাত্র ২০২ ভোট পড়ে। এর মাধ্যমে গত বছরের শেষ দিকে ব্রাসেলসে ইইউ’র বিশেষ শীর্ষ বৈঠকে করা ব্রেক্সিট চুক্তিটিকে এমপিরা তীব্রভাবে প্রত্যাখ্যান করলেন। ভোটের পরপরই ইউরোপীয় কমিশনের প্রধান জ্যাঁ ক্লঁদ জুঙ্কার ‘যত দ্রুত সম্ভব ব্রিটেনের অবস্থান স্পষ্ট…

Read More

ঢাকার বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ১৭তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করেছে রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভালো শুরু করতে পারেনি রাজশাহী কিংস। দলীয় ২ রানে ফিরে যান ওপেনার ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১ রান করেন তিনি। এরপর আরেক ওপেনার শাহরিয়ার নাফীসের ২৭ বলে ৩টি চারে ২৫, মার্শাল আইয়ুবের ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৫ রান রাজশাহীকে ভালো সংগ্রহের স্বপ্ন দেখায়। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা…

Read More

প্রধানমন্ত্রীকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ চতুর্থবারের মতো এবং টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আজ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ রাতে গণভবনে তারা ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সংগঠনগুলোর মধ্যে রয়েছে- মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ, আওয়ামী ওলামা লীগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), এসোসিয়েশন অব ওমেন এন্টারপ্রিনার্স এবং বাংলাদেশ শিল্পী ঐক্যজোট। পাশাপাশি শামসুদ্দিন আহমেদ স্মৃতি সংসদসহ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং বাগেরহাটের বেশ কিছু সংস্থার নেতৃবৃন্দও প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন…

Read More

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সালমা

ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পারিবারিক কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা। তবে এখন নয়, চলতি বছরই বিয়ের সুখবর জানাবেন এই শিল্পী। সালমা বলেন, ‘শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। এতদিন তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। কিন্তু ইদানিং তারা খুব উঠে-পড়ে লেগেছে। নিজেও খুব একাবোধ করছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব।’ তিনি আরো বলেন, ‘পড়াশোনা করতে চলতি বছর দেশের বাইরে যাব। এর আগেই, বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। বাসার লোকজনও…

Read More

জনগণ টিআইবি’র রূপকথার গল্পের জবাব দেবে : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ জাতীয় নির্বাচন নিয়ে টিআইবি’র অলিক ও অবিশ্বাস্য রূপকথার গল্পের জবাব দেবে। তিনি বলেন, ‘টিআইবি নির্বাচন নিরপেক্ষ হয়নি বলে অলীক, অবিশ্বাস্য রূপকথার কাহিনী সাজাচ্ছে। নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। বিএনপির কোন এজেন্ট বা টিআইবি’র একজন প্রতিনিধিও নির্বাচনের দিন স্বচ্ছ ব্যালট বাক্সের বিরুদ্ধে কোন কথা বলেননি।’ সেতুমন্ত্রী কাদের বলেন, ‘ নির্বাচনের দিন তারা নির্বাচনের কারচুপির কোন কারণ খোঁজে পাননি। আর এখন তারা নির্বাচন নিয়ে কেন অলীক রূপকথার গল্প সাজাচ্ছেন তা আমরা জানি। দেশের জনগণই তার জবাব…

Read More

চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রাণালয়ের কম্বল বিতরণ শুরু

জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ৪৫ হাজার কম্বল বিতরণের জন্যে বরাদ্দ দিয়েছেন। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তথ্য মতে, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে চাঁদপুরের জন্যে ৩২ হাজার এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ১৩ হাজার কম্বল বরাদ্দ দিয়েছেন। যা সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে। বরাদ্দকৃত কম্বল বিতরণের লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভাসমূহে অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মধ্যে…

Read More

রাজশাহীর বিপক্ষে খুলনার সংগ্রহ ৯ উইকেটে ১২৮ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের প্রথম ও টুর্নামেন্টের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে খুলনা টাইটান্স। খুলনার পঞ্চম ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি দলের ব্যাটসম্যানরা। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন সাত নম্বরে নামা আরিফুল হক। এছাড়া ইংল্যান্ডের ডেভিড মালান ১৫, জুনায়েদ সিদ্দিকী ১৪, জহিরুল ইসলাম-দক্ষিণ আফ্রিকার ডেভিড উইস ১৩ রান করে করেন। রাজশাহীর শ্রীলংকান বোলার ইসুরু উদানা-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।

Read More

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

সফররত জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মোটেগি বলেছেন, তার দেশ বাংলাদেশের প্রধান উন্নয়ন ক্ষেত্র, বিশেষ করে রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে জাপান বিনিয়োগে আগ্রহী।’ জাপানের মন্ত্রী তোশিমিতসু মোটেগি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তোশিমিতসু মোটেগি বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই জাপান বাংলাদেশের মহান উন্নয়ন সহযোগি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার গোড়া পত্তন করেছিলেন। জাপানের মন্ত্রী সাক্ষাতে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের…

Read More