পোশাক কারখানার শ্রমিকদের কাছে ফিরে যেতে অনুরোধ: ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী

anam1আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে সাভার ও আশুলিয়ার আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের কাছে ফিরে যেতে অনুরোধ করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারী কলেজ বিশ^বিদ্যালয়ে সাভার পৌর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন পোশাক কারখানাকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র শুরু করেছেন শ্রমিকদের নায্য দাবি আদায়ে কাজ করছে সরকার এই খ্যাতকে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে আমরা বিপদধস্ত করতে চাই না। শ্রমিকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকারী ব্যবস্থা ও পদক্ষেপ নিবেন। শ্রমিকদের কারনে আজ বাংলাদেশ উন্নয়ন হয়েছে আপনারা দেশের মেরুদন্ড তাই আপনারা আন্দোলন না করে কাজে যোগ দেন।
এসময় মন্ত্রী আরও বলেন দেশের শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় উত্তর অঞ্চলের ২৫ টি জেলায় এক লক্ষ ২৫ হাজার পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য বেতন বৈষম্যের প্রতিবাদে গত পাঁচ দিন ধরে সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানাগুলোর শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয় অন্তত শতাধীক শ্রমিক। কারখানাগুলোতে বন্ধ রয়েছে উৎপাদন। পাঁচ দিন ধরে উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মালিকরা।
অনুষ্ঠানে এসময় সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
সাভার পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক আলী হায়দার,যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা,বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,আশুলিয়া থানা যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন খাঁনসহ আরো অনেকে।
সিংক ডা.এনামুর রহমান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী।

Related posts

Leave a Comment