ঢাকা, ২৫ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ মহিলা ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় বাংলাদেশ ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ দল সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের খেলা ও দলগত নৈপুণ্য দেখে সারা জাতি গর্ববোধ করছে।’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা…
Read MoreMonth: December 2017
আজ শুভ বড়দিন
ঢাকা, ২৫ ডিসেম্বর : আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক…
Read Moreবাংলাদেশ নৌবাহিনীকে বিল্ডার নেভী’তে পরিণত করা হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ নেভাল একাডেমি, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে ধীরে ধীরে ‘বায়ার নেভী’ থেকে ‘বিল্ডার নেভী’তে পরিণত করা হবে এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ যুদ্ধ জাহাজ রপ্তানী করতে সক্ষম হবে। ‘বাংলাদেশ নৌবাহিনীকে ধীরে ধীরে ‘বায়ার নেভী’ থেকে ‘বিল্ডার নেভী’তে পরিণত করা হবে এবং একদিন আমরা যুদ্ধজাহাজ রপ্তানী করবো ইনশাআল্লাহ,’ – বলেন প্রধানরমন্ত্রী। তিনি আজ চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশীপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে দিচ্ছিলেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের সময়ে এসেই দেশে নৌবাহিনীর…
Read Moreস্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার
দিয়া : পাওনা টাকা না দেওয়ায় সাভারে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার। শনিবার বিকেলে সাভারের আড়াপাড়া রশিদ মেম্বারের মোড় এলাকায় একটি বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় রশিদ মেম্বারের মোড় এলাকার ভাড়াটে লাকি বেগম স্থানীয় প্রতিবেশী তুষারের কাছ থেকে ৫ ডিসেম্বর এক হাজার টাকা ধার নেন। পরে আজ ধারের টাকা না দেওয়ায় পাওনাদার তুষার ও তার বন্ধুরা লাকি বেগমের স্বামী অটোরিকসা চালক মজিবর খাঁনকে পিটিয়ে জখম করে। এসময় মজিবরের স্ত্রী লাকি বেগম তাকে বাঁচাতে গেলে লাকি বেগমকে তারা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার…
Read Moreঋণ পরিশোধে ব্যর্থ গৃহবধূর আত্মহত্যা
সিরাজগঞ্জের চৌহালীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত জরিনা খাতুন (২৮) উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামের দরিদ্র কৃষিশ্রমিক আব্দুর রোউফের স্ত্রী। তাদের পরিবারে পাঁচ শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, যমুনার বারবার ভাঙনে বিপর্যস্ত জরিনা খাতুন অভাবের কারণে গ্রামীণ ব্যাংকের পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী ভাড়রা ইউনিয়ন শাখা অফিস থেকে এ বছরের মে মাসে দু’দফায় ২০ এবং ১০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। এরপর থেকে নিয়মিত ৭৫০ টাকা সপ্তাহে কিস্তি দিয়ে…
Read Moreমোবাইল কোম্পানির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শত শত অভিযোগ করছেন গ্রাহকরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পাহাড় জমেছে। ভোক্তাদের অভিযোগ নির্দিষ্ট প্যাকেজ কিনে প্রতারিত হয়েছেন তারা। সবচেয়ে বেশি অভিযোগ ইন্টারনেট সেবার বিভিন্ন অফার নিয়ে। বেসরকারি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগ নির্দিষ্ট প্যাকেজ কিনলেও বাড়তি অর্থ কেটে নেওয়া হচ্ছে। টাকা দিয়েও সেবা পাননি অনেকেই। ফলে অফারের নামে প্রতারণা করছেন মোবাইল অপারেটররা। অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৯১টি লিখিত…
Read Moreপ্রাথমিক দলে বিপিএলের পারফরমাররা
জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ষোষিত ৩২ সদস্যের দলের ক্যাম্প শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটারদের বাইরে বিপিএলের পারফরমাররা সুযোগ পেয়েছেন প্রাথমিক দলে। এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল জানিয়েছেন, আসন্ন সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। প্রাথমিক দলে নতুন মুখ তিনটি। সাদমান ইসলাম অনিক, মেহেদী হাসান ও নাজমুল ইসলাম অপু। শেষের দুজন বিপিএলে পারফর্ম করেছেন। সুযোগ পেয়েছেন বিপিএলের পারফরমার আরিফুল হক, আবু জায়েদ…
Read Moreবিকালে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া
মহান বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে। মহানগর নাট্যমঞ্চে বিকাল ৩টায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Read Moreসারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে
ঢাকা, ২৪ ডিসেম্বর : সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আজ বাসসকে জানান। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল…
Read Moreজাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়াতে শিল্প মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করবে : শিল্প সচিব
ঢাকা, ২৪ ডিসেম্বর : জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান আরো বাড়াতে শিল্প মন্ত্রণালয় বড় ধরনের প্রকল্প গ্রহণ করবে। সম্ভাব্য এ প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক শিল্পখাতের অবদান জোরদার করা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ কথা জানান। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শিল্প সচিব উল্লেখ করেন, এ প্রকল্পের আওতায় বিভিন্ন শিল্পখাতের নিয়ন্ত্রণাধীন অপ্রাতিষ্ঠানিক খাতের সম্ভাবনা ও সমস্যা নিরূপণ করে খাতভিত্তিক দক্ষতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ উন্নয়নেরও উদ্যোগ নেয়া হবে। জাতীয় পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক খাতে দক্ষতা উন্নয়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে ‘বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি : গতিশীল উপাদানগুলোর একীভূতকরণ এবং…
Read More