প্রাথমিক দলে বিপিএলের পারফরমাররা

bpl-banglaজানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ষোষিত ৩২ সদস্যের দলের ক্যাম্প শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর।

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটারদের বাইরে বিপিএলের পারফরমাররা সুযোগ পেয়েছেন প্রাথমিক দলে।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল জানিয়েছেন, আসন্ন সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

প্রাথমিক দলে নতুন মুখ তিনটি। সাদমান ইসলাম অনিক, মেহেদী হাসান ও নাজমুল ইসলাম অপু। শেষের দুজন বিপিএলে পারফর্ম করেছেন। সুযোগ পেয়েছেন বিপিএলের পারফরমার আরিফুল হক, আবু জায়েদ রাহী ও আবু হায়দার রনি।

গত ১০ ডিসেম্বর বিসিবির বোর্ড সভায় ঠিক হয়েছে টিম ডিরেক্টর বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসন্ন সিরিজে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘শেষ বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্ত নিয়েছি, যেরকম কোচিং স্টাফ ছিল সেরকমই থাকবে। সুজন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছে।’

তিনি আরও বলেন, ‘এধরনের একটা পদেই সুজন থাকবে। টেকনিক্যাল ডিরেক্টর বা টিম ডিরেক্টর। যেহেতু সে যুক্ত আছে। অনেক দিন যাবৎ সে দলের সাথে ম্যানেজার হিসেবে যুক্ত আছে। তার ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য।’

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সিরিজের আগে হেড কোচও দায়িত্ব নিতে পারেন। আকরাম খান বলেন, ‘যেহেতু হেড কোচ নেই। আমরা খুঁজছি। আপাতত আমরা টেকনিক্যাল ডিরেক্টর করে সেভাবে চালিয়ে যাব।’

জাতীয় দলের জন্য হেড কোচ, ব্যাটিং কোচ নিয়োগের চেষ্টা চালাচ্ছে বিসিবি। ব্যাটিং কোচ কে হচ্ছেন তা কয়েকদিনের মধ্যেই জানা যাবে।

আকরাম খান বলেন, ‘আমরা আসলে দুই তিন জনের সাথে কথা বলছি।

কে নিশ্চিত করছে সেটা এখনই বলা যাচ্ছে না। দুই তিন দিনের মধ্যেই আপনারা অফিসিয়ালি জেনে যাবেন।’ যদিও বিসিবি সূত্রে জানা গেছে, নেইল ম্যাকেঞ্জিই টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে পারেন।

বাংলাদেশের প্রাথমিক দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও সাইফউদ্দিন।

Related posts

Leave a Comment