ঢাকা, ২৪ ডিসেম্বর : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে দেশের জনগণ লাল নোটিশ দেবে। তিনি বলেন, ‘খালেদা জিয়া যেহেতু নোটিশের খেলা শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। তাই দেশের জনগণ আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে লাল নোটিশ দেবে।’ মোহাম্মদ নাসিম শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জননেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠা…
Read MoreMonth: December 2017
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬
কায়রো, ২৪ ডিসেম্বর : মিশরে সড়ক দুর্ঘটনায় তিন দিনে অন্তত ২৬ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এএফপিকে একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কায়রো থেকে একশ’ ৪৫ কিলোমিটার দক্ষিণে মরুভূমির রাস্তায় এক মিনিবাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর একদিন আগে ওই একই রাস্তায় দুর্ঘটনায় আরো ১৩ জন নিহত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে মিশরে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে। কর্তৃপক্ষ ট্রাফিক আইন জোরদার করতে ব্যবস্থা গ্রহণ করেছে।
Read Moreস্কুল পর্যায়ে কমিটি না করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের
ঢাকা, ২৪ ডিসেম্বর : স্কুল পর্যায়ে কমিটি না করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন ছাত্রলীগের স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটিগুলোকে আরও শক্তিশালী করতে হবে। অহেতুক সমালোচনা ডেকে আনার কোনো দরকার নেই।’ ওবায়দুল কাদের শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধালণ সম্পাদক বলেন, স্কুল কমিটির ধারণাটা সঠিক হয়নি। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, থাকতে…
Read Moreপড়ালেখা করে মানুষ হতে হবে : তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বুকে ধারণ করে সামনে এগুতে হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে পড়ালেখা করে মানুষ হিসেবে বেরুতে হবে, দানব হিসেবে নয়। মন্ত্রী শনিবার চট্টগ্রামের হালিশহর পি এইচ আমীন একাডেমির ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত দেশ গড়ার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে। এজন্য কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশকে দেখতে হলে এ সরকারের ধারাবাহিকতা…
Read Moreহাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা, ২৩ ডিসেম্বর : হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত ৪ হাজার ২শ’ ২৯ জন হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভে আজ লিখিত পরীক্ষায় অংশ নেন বলে বার কাউন্সিল অফিস জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই চূড়ান্তভাবে হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। হাইকোর্টের আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে (সুপ্রিমকোর্ট…
Read Moreফিলিপাইনে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩০
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে পর্বতের পাদদেশের একটি গ্রামে ভূমিধস হয়েছে এবং আরেকটি শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সেখানে গ্রীষ্মমন্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। তুবোদের পুলিশ কর্মকর্তা গেরী পারামি বলেন, ‘নদীর পানি বেড়েছে এবং অধিকাংশ বাড়িঘর বিলীন হয়ে গেছে। সেখানে কোনো গ্রামের চিহ্ন…
Read Moreরাজস্থানে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩০
ভারতের রাজস্থান রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নদীতে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। রাজস্থানের সাওয়াই মাধোপুর দুবি অঞ্চলে শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি সাওয়াই মাধোপুর থেকে লালকোট যাচ্ছিল। বনস নদীর উপরের সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবেলা বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করছে। নদী থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। ৩০ জন যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। তবে…
Read Moreচারমাস পর ফিরে গ্রেপ্তার কল্যাণ পার্টির মহাসচিব
প্রায় চারমাস ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর মারহনের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে গত রাতে ঢাকার শাহজাদপুর এলাকার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনের মধ্যে তৃতীয় নিখোঁজ একজনের সন্ধান পাওয়া গেলো। এর আগে ৬৯দিন নিখোঁজ থাকার পর বুধবার সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জের ভুলতায় পাওয়া যায়। এরপর ৪৪দিন নিখোঁজ থাকার পর মাত্র গতকালই ফিরে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার শেখ নাজমুল আলম জানিয়েছেন, গত রাতে হঠাৎ করে আমিনুরের মোবাইল…
Read Moreবিরুশকার বিবাহোত্তর সংবর্ধনায় প্রধানমন্ত্রী মোদি
বলিউডে চলছে এখন উৎসবমুখর অবস্থা। কারণ বিরাট-আনুশকার বিয়ে। বিয়ের কাজটা দেশের বাইরে সেরে ফেললেও দেশে ফিরে কাছের সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা করছেন তারা। এতে ক্রিকেট তারকা থেকে বলিউড তারকাদের মেলা। শুধু তাই নয় যোগ দিয়েছেন রাষ্ট্রীয় অনেক বড় কর্মকর্তা। আর চমক হিসেবে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে প্রবেশ করেই বিরুশকাকে দুটি গোলাপ উপহার দেন তিনি। আর হাসিমুখে সেটি গ্রহণ করেন এই তারকা দম্পতি। এর আগেও একটি ছবিতে তাদের একসাথে দেখা যায়। ২০ ডিসেম্বর নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসায় দেখা করেন বিরাট-আনুশকা। সেখানে মোদিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে যান তারা। তবে…
Read Moreসাতক্ষীরায় নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
সাতক্ষীরার হাড়দ্দাহ সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে ওবায়দুল ইসলাম গাজী (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত নদী ইছামতির হাড়দ্দাহ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওবায়দুল ইসলাম দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের অদুদ গাজীর ছেলে ও খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন। সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, গত ১৮ ডিসেম্বর বাবার সাথে অভিমান…
Read More