জ্যাকলিন ফার্নান্দেজ, চরিত্রের প্রয়োজনে নিজেকে নানাভাবে প্রস্তুত করতে পছন্দ করেন। এ জেন্টলম্যান সিনেমার ‘চন্দ্রলেখা’ গানের জন্য পোল ড্যান্স পর্যন্ত শিখেছিলেন এ অভিনেত্রী। জ্যাকলিন অভিনীত পরবর্তী সিনেমা রেস-থ্রি। সালমান খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। যেখানে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। এই জন্য বিশেষ প্রস্তুতিও শুরু করেছেন। শিখছেন মিক্স মার্শাল আর্ট। উচ্ছ্বাস প্রকাশ করে জ্যাকলিন বলেন, বিশ্বাস করি, নতুন কিছু শেখা শুধু আমার সিনেমার চরিত্রের প্রয়োজনে আসে তা কিন্তু নয়, বরং এটি আমার ব্যক্তিত্বে আলাদা মাত্রা তৈরি করে এবং এটি সারা জীবনের জন্য আমার মধ্যে থাকে। রেস-থ্রি’র মাধ্যমে এ ফ্র্যাঞ্চাইজির…
Read MoreMonth: December 2017
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নিহত ১
কুষ্টিয়ার সদর উপজেলার কানাবিলের মোড়ের পাবনা-কুষ্টিয়া মহাসড়কে আজ বুধবার সকালে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী রোজিনা বেগম (৩২) নিহত এবং ওহায়েদ নামের এক ব্যক্তি আহত হয়েছে। মৃত রোজিনা কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার মিন্টু ড্রাইভারের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে রোজিনা তার দেবর ওহায়েদের সঙ্গে মোটর সাইকেলে চড়ে কুষ্টিয়া শহরে আসার পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কানাবিলের মোরে পৌঁছালে, পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাইয় ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই সে প্রাণ হারায়। এ ঘটনায় গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক ওহায়েদ। কুষ্টিয়া মডেল থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান, লাশ…
Read Moreনওগাঁয় নিজ রান্না ঘরে গৃহবধূ খুন
নওগাঁয় নিজ বাড়ির রান্না ঘরেই মিনি চৌধুরী (৬৫) নামে এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিনি চৌধুরী জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চা চৌধুরীর স্ত্রী। খুনের কারণ জানাতে পারেনি পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই বাড়িতে নিহত গৃহবধূ একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা বাড়িতে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। প্রতিবেশীরা এগিয়ে গেলে অপরিচিত তিনজন লোক পালিয়ে যেতে দেখে। এরপর রান্না ঘরে গিয়ে গৃহবধূ মিনি চৌধুরীর জবাই করা লাশ…
Read Moreজয় দিয়ে বিপিএল শেষ করলো চিটাগং
ঢাকা, ৫ ডিসেম্বর : জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর শেষ করলো চিটাগং ভাইকিংস। ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বে লিগের ষষ্ঠ এবং টুর্নামেন্টের ৪০তম ম্যাচে গতবারের রানার-আপ রাজশাহী কিংসকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং। এই জয়ের পরও লিগ পর্বের সবগুলো ম্যাচ অর্থাৎ ১২ খেলায় অংশ নিয়ে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করলো চিটাগং। অন্য দিকে ১২ ম্যাচে অংশ নিয়ে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে বিপিএল শেষ করলো রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম…
Read Moreফিলিপাইনে ভূমিকম্প
ম্যানিলা, ৬ ডিসেম্বর : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। দেশটির ভূ-কম্পন সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার। সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় ইস্টার্ন স্যামার প্রদেশের স্যালসেদো শহরের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি স্থানীয় সময় সকাল ১০ টা ৪৮ মিনিটে ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবরে বলা হয়, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শতাধিক লোক হতাহত হয়। : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। দেশটির…
Read Moreআনিসুল হকের কুলখানি আজ
ঢাকা, ৬ ডিসেম্বর : আজ বাদ আসর সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের জানাজা নামাজের আগে এ কথা জানান তার ছেলে নাভিদুল হক। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন আনিসুল হক মারা যান। শনিবার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
Read Moreডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ৬ ডিসেম্বর : আজ রাজধানীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বক্তৃতা পর্ব শেষে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রোবোটিক্সের সমন্বয়ে গড়া মেলায় অতিথি হিসেবে আগত রোবট ‘সোফিয়ার’ সঙ্গে কথপোকথন করে ট্যাব চেপে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য লেজার শো অনুষ্ঠিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং বাংলাদেশ…
Read Moreইয়েমেনে সংঘাত এড়াতে সকল পক্ষের প্রতি নিরাপত্তা পরিষদের আহবান
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৬ ডিসেম্বর : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংঘাত এড়িয়ে আলোচনায় ফিরে আসতে ইয়েমেনের সকল পক্ষের প্রতি মঙ্গলবার আহবান জানিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ নিহত হওয়ায় সেখানকার সংঘাতপূর্ণ পরিস্থিতির আরো অবনতি ঘটার পর পরিষদ এ আহবান জানালো। খবর এএফপি’র। ইয়েমেন পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর পরিষদের প্রেসিডেন্ট জাপানের রাষ্ট্রদূত কোরো বাশো বলেন, ‘সংঘাত পরিহার করে ইয়েমেনের দীর্ঘ মেয়াদি অস্ত্রবিরতি অর্জনে কোন ধরণের শর্ত ছাড়া জাতিসংঘের নেতৃত্বে আলোচনায় বসতে সকল পক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।’
Read Moreলক্ষীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ শরিফকে তড়ি ঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি : মোহাম্মদ নাসিম
সাভার-ঢাকা , লক্ষীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফকে তড়ি ঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি,এটা একটি দু:খ জনক ঘটনা বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি । মঙ্গলবার দুপুরে আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নয় দিন ব্যাপি ফ্রী বার্ন ও প্লাষ্টিক সার্জারী ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসময় আরও বলেন একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের…
Read Moreমার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কোন প্রমাণ নেই : রুশ রাষ্ট্রদূত
ওয়াশিংটন, ৫ ডিসেম্বর : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোন প্রমাণ নেই। সোমবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্টোনোভ সিবিএস টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের (যুক্তরাষ্ট্র) নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোন প্রমাণ নেই।’ খবর তাস’র। মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার অনিশ্চিত সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে আন্টোনোভ বলেন, ‘আমি প্রতিদিন সকালেই দু’দেশের সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা দেখতে পাই। আমি জানি না কি করতে হবে। কারণ আমি প্রশাসনের পক্ষ থেকে আরো নেতিবাচক পদক্ষেপের অপেক্ষায় থাকি।’ তবে মস্কো দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট বলে তিনি উল্লেখ…
Read More