জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের ‘দায়িত্বহীন’ পদক্ষেপের সমালোচনা সৌদি আরবের

রিয়াদ, ৭ ডিসেম্বর : সৌদি আরব বৃহস্পতিবার ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দেশটি এ পদক্ষেপকে ‘অযৌক্তিক ও দায়িত্বহীন’ হিসেবে অ্যাখায়িত করেছে। ট্রাম্প বুধবার এ বিতর্কিত নগরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতার সাত দশকের অবসান ঘটালেন। এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তপাত ঘটার আশংকা তৈরী হল। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সৌদি রয়্যাল কোর্টের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ‘ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে সৌদি আরব।’ খবরে বলা…

Read More

এখুনি দাম বেড়েছে সাইফ কন্যা সারার!

কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখনো পর্দায় তাকে দেখা না গেলেও পরবর্তী সিনেমার জন্য এখনই নাকি বাড়তি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা। সিনেমা মুক্তি না পেলেও এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন সারা। যদিও কেদারনাথ মুক্তির আগে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না তিনি। তবে আকর্ষণীয় চিত্রনাট্য হলে প্রস্তাব বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। এদিকে যে চিত্রনাট্যগুলো সারার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না, সেগুলোর জন্য তিনি বেশি পারশ্রিমিক দাবি করছেন। কিন্তু এখনো তার এমন বাড়তি…

Read More

নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধানসহ গ্রেফতার ৪

জঙ্গি সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধানসহ চার সদস্যকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১টার দিকে বগুড়া জেলা পুলিশ এবং পুলিশ সদর দফতরের এলআইসি শাখা অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার প্রধান বাবুল আকতার ওরফে বাবুল মাস্টার, শুরা সদস্য আলমগীর ওরফে আরিফ, দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজান এবং আফজাল ওরফে লিমন। বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া জেলা পুলিশ এবং…

Read More

রংপুরকে হারিয়ে কোয়ালিফাইয়ার-১এ কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বে লিগের সপ্তম এবং টুর্নামেন্টের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ে লিগ পর্বে সবগুলো অর্থাৎ ১২ ম্যাচ শেষে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ালিফাইয়ার-১ খেলবে ঢাকা। সেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারন লিগ পর্বের সবগুলো ম্যাচ শেষ হবার আগেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে রেখেছে কুমিল্লা। আর এলিমিনেটরের ম্যাচ খেলবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে লিগ পর্বে নিজেদের শেষ ও…

Read More

বাংলাদেশ বিশ্ব শান্তিকে গুরুত্ব দেয় : রাষ্ট্রপতি

 ‘আমাদের বৈদেশিক নীতি স্বাধীন, যার লক্ষ্য বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি’। বুধবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্স ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০১৭-এর কোর্সের অংশগ্রহণকারীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি দেশের বৈদেশিক নীতি উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’Ñ এমন নীতি গ্রহণ করেছিলেন। বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থা ও সশস্ত্র বাহিনীগুলোর প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বিশ্বশান্তি ও শৃঙ্খলা রক্ষায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় শান্তি রক্ষীদের ধন্যবাদ জানান। আব্দুল…

Read More

ধর্ষিতাকে বিয়ে করতে পারবে না ধর্ষক

বাংলাদেশ সরকার বাল্যবিরোধ আইনের যে খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে, তাতে ধর্ষণকারী বা অপহরণকারীর সঙ্গে কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়া নিষিদ্ধ করা হয়েছে। সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি মঙ্গলবার বাল্যবিবাহ নিরোধ আইনের এই বিধিমালার খসড়া চূড়ান্ত করে। বাংলাদেশের নারী অধিকার কর্মীরা এর আগে এই আইনের সমালোচনা করছিলেন এই বলে যে, এতে ‘বিশেষ পরিস্থিতিতে’ বাল্যবিবাহ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, যে বিধিমালাটির খসড়া চূড়ান্ত হলো তাতে বলা হয়েছে ধর্ষক, অপহরণকারী বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনকারীর সঙ্গে বাল্য বিয়ে দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। খসড়াটি এখন…

Read More

মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল মামলা কার্যতালিকায়

ঢাকা, ৬ ডিসেম্বর  : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা এটিএম আজহারুল ইসলাম, সৈয়দ মো. কায়সার ও মাওলানা আবদুস সুবহানের আপিল মামলা শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ শুনানির জন্য মামলার কার্যকালিকায় জামায়াত নেতা আজহারের আপিল মামলা ২৯ নং ক্রমিকে ও সুবহানের মামলা ৩১ নং এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কায়সারের আপিল মামলা ৩০ নং ক্রমিকে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত…

Read More

‘আগামীকাল নির্বাচন হলেও বিএনপি প্রস্তুত’

আগাম নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন যদি আগামীকালও হয় সেটার জন্যও বিএনপির প্রস্তুত। তবে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে।প্রধানমন্ত্রীকে তার পদ ছাড়তে হবে। মির্জা ফখরুল বলেন, সংবিধানে দলীয় অনুচ্ছেদ বসিয়েছে আওয়ামী লীগ। আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে না। নির্বাচন হবে…

Read More

সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা

দিয়া ইসলাম ,  সাভার : সাভারে পারিবারিক কলহের জের ধরে নিজের অন্তসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ডা স্বামী হোসেন আলী। এঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সোলায়মান মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের নাম কল্পনা আক্তার (২০)। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাছেক মিয়ার মেয়ে। গত এক বছর আগে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে হোসেন আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘাতক হোসেন আলী রাজ মিস্ত্রীর কাজের পাশপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর…

Read More

ডিম নিয়ে যত ভুল ধারণা

আমাদের রোজকার খাদ্য তালিকায় ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। তবে কেউ কেউ ওজন বেড়ে যাওয়ার ভয়ে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া ভয়ে কিংবা হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য ডিম খেতে চান না। কিন্তু এগুলো নিতান্তই ভুল ধারণা। ছোট্ট একটি ডিম নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। আসুন জেনে নেই রোজ একটি ডিম খেলে কি কি উপকার পাওয়া যাবে। ডিম-এর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। ডিমের ক্যারোটিনয়েড, ল্যুটেন ও জিয়েক্সেনথিন চোখের ছানি কমাতে সাহায্য করে। এছাড়া ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়। ছোট্ট একটি ডিম হাজারো ভিটামিনে ভরা। এর ভিটামিন বি-১২ আমাদের…

Read More