মাগুরার নোমানী ময়দানের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকাল ৭টায় পুষ্পমালা অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠান বিজয় দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার ভিডিপ, গার্লস গাইড, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুজকাওয়াজে জেলা প্রশাসক অতিকুর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান সালাম গ্রহণ করেন। পরে শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও…
Read MoreMonth: December 2017
বিজয় স্মারক ডাকটিকিট ও ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে গণভবনে তিনি স্মারক ডাকটিকিট, খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত…
Read Moreমালান-বেয়ারস্টোর সেঞ্চুরির জবাব দিচ্ছেন স্মিথ
পার্থ, ১৬ডিসেম্বর : ডেভিড মালানের পর পার্থ টেস্টে পসঞ্চুরি করলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। মালান-বেয়ারস্টোর জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে ৪০৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে অধিনায়ক স্টিভেন স্মিথ ও উসমান খাজার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৩ রান করে অস্ট্রেলিয়া। তাই ৭ উইকেট হাতে নিয়ে এখনো ২০০ রানে পিছিয়ে অসিরা। খাজা ৫০ রানে থামলেও ৯২ রানে অপরাজিত আছেন স্মিথ। মালানের অপরাজিত ১১০ ও বেয়ারস্টোর অপরাজিত ৭৫ রানের সুবাদে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০৫ রান করেছিলো ইংল্যান্ড। দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে…
Read Moreআজ মহান বিজয় দিবস
ঢাকা, ১৬ ডিসেম্বর : আজ মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয়মাস সশ্রস্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানী বাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্ভ্রম…
Read Moreগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে গাড়ি চাপায় শোভা মিনা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শোভা মিনার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা মধ্যপাড়া গ্রামে। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, দুপুর ১ টার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসাপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
Read Moreরাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
স্থানীয় আওয়ামী লীগের ডাকে রাঙ্গামাটিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে হরতাল চলছে। এটি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানিয়েছে হরতাল আহ্বানকারীরা। গত মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এ হরতালের আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে- হরতাল সমর্থনে সকাল ৬টা থেকে শহর এবং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার…
Read Moreরসিকে সেনা মোতায়েন চায় বিএনপি
আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন দলের লোকেরা ভোটারদের যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে তাতে করে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান। নির্বাচন কমিশনকে বলতে চাই ক্ষমতাসীন দলের প্রার্থীদের পিছনের দরজা দিয়ে বিজয়ী করতে কারচুপির চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। তাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরিতে সেনা মোতায়েন করার দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ দাবীর কথা…
Read Moreবাংলাদেশ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগের সমর্থক : ইনু
ঢাকা, ৭ ডিসেম্বর : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশ এক চীন নীতি ও চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নতুন উদ্যোগের দৃঢ় সমর্থক। সেই সঙ্গে সামরিক হস্তক্ষেপমুক্ত শান্তিপূর্ণ বিশ্বায়ন এবং গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক পথে উন্নয়নশীল দেশগুলোর উন্নতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধিতে বিশ্বাসী বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সফররত চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা ওয়াং ইয়াজুনের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী একথা বলেন। সকালে ঘন্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সমাজতান্ত্রিক ও…
Read Moreকলেজ ছাত্র মোমিন হত্যায় ২ জনের ফাঁসি হাইকোর্টে বহাল
ঢাকা, ৭ ডিসেম্বর : রাজধানীর কাফরুলে কলেজছাত্র মোমিন হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে আজ রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করে। গতকাল এ মামলায় হাইকোর্টে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করে আদেশ দেয় আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল ড. বশিরুল্লাহ, সহকারী এটর্নি জেনারেল বশির আহমেদ। মতিঝিল থানার প্রাক্তন ওসি একেএম রফিকুল ইসলাম বহুল আলোচিত এ মামলার প্রধান আসামি ছিলেন। তিনি কারাবন্দি অবস্থায় ২০১৫…
Read Moreভারতের দক্ষিণাঞ্চলে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৯
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়–তে এক সড়ক দুর্ঘটনায় অন্তত নয় জন নিহত ও অপর চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তামিল নাড়–র রাজধানী চেন্নাই থেকে ৩শ’ কিলোমিটারেরও বেশি দূরে ত্রিচি জেলার কাছে থুভারাঙ্কুরিচিতে এই দুর্ঘটনা ঘটে। ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলেই ভ্যানের আরোহী। তারা কন্যাকুমারি থেকে তীর্থকেন্দ্র তিরুপতি যাচ্ছিল।’ তিনি আরো বলেন, দুর্ঘটনায় তিন শিশু ও দুই নারীসহ নয়জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের ত্রিচির সরকারি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের…
Read More