মাগুরায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমালা অর্পণ

distickমাগুরার নোমানী ময়দানের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকাল ৭টায় পুষ্পমালা অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠান বিজয় দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়।

এখানে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার ভিডিপ, গার্লস গাইড, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুজকাওয়াজে জেলা প্রশাসক অতিকুর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান সালাম গ্রহণ করেন। পরে শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচিত্র প্রদর্শনী প্রভৃতি।

Related posts

Leave a Comment