ডিএনসিসি মেয়র ও নতুন ৩৬ ওয়ার্ডে নির্বাচনের সিদ্ধান্ত আজ

ঢাকা, ১৭ ডিসেম্বর : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের সঙ্গে এ সিটির নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডে ভোটগ্রহণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আজ কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। এ দিন নির্বাচন কমিশনের (ইসি) আলোচ্যসূচিতে এই নির্বাচনের বিষয়টি রয়েছে বলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বাসসকে জানিয়েছেন। ইসি সূত্র জানায়, ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন এবং এ দুই সিটির বর্ধিত ৩৬টি ওয়ার্ডে ভোট করার জন্য স্থানীয় সরকার বিভাগের অনুরোধে ছয়টি বিষয় বৈঠকে পর্যালোচনা করবে ইসি। এগুলো হচ্ছে মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের…

Read More

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২ জনের মৃত্যু

জাকার্তা, ১৭ ডিসেম্বর : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্পে দুই জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পে তীব্রতা ছিল ৬ দশমিক ৫। শনিবার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছে। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে ভূমিকম্পটি জাভা দ্বীপের উপকূলীয় শহর কিপাতুজাহ্ শহরের বাইরে ৯১ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৩শ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ গোটা দ্বীপে কম্পন অনুভূত হয়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, সিয়ামিসে একজন ৬২ বছর বয়সী পুরুষ ও পোকালোঙ্গান নগরীতে ৮০ বছর বয়সী এক নারী ভূমিকম্পে ভবন…

Read More

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ৪ যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটারসাইকেল আরোহী ৪ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে। নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪), ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। আহত আরেক যুবক হলেন- মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় আহত জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

Read More

মল্লিকার ফ্ল্যাট ভাড়া বাকী ৬৪ লাখ রুপি!

ফ্রান্সের প্যারিসের যে ফ্ল্যাটে বয়ফ্রেন্ড সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে লিভ ইন করেন মল্লিকা শেরাওয়াত, সেখান থেকে এবার তাদের বের করে দেওয়া হতে পারে। মল্লিকা নাকি ওই ফ্ল্যাটের ভাড়া দীর্ঘদিন ধরে বাকি রেখেছেন, মালিকের এখনও পর্যন্ত বকেয়া রয়েছে ৮০ হাজার ইউরো বা ৬৪ লাখ রুপি। গত বছর এই বহুতলের মধ্যেই মল্লিকা ও তার বয়ফ্রেন্ড সিরিলের ওপর দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে। তখন তাদের জিনিসপত্র ছিনতাই করে ডাকাতরা। মল্লিকার আইনজীবী বলছেন, ওই ডাকাতির কারণে মল্লিকা ও সিরিল এখনও বিব্রত, বাড়িওয়ালার সঙ্গে কিছু ব্যাপারে মতের অমিলও রয়েছে। সে সব মিটে গেলে এরিয়ার সহ…

Read More

আগামী নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অপশক্তিদের প্রত্যাখান করবে : সেতুমন্ত্রী

ঢাকা, ১৬ ডিসেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সগক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখান করবে। সেতুমন্ত্রী আজ সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থর ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, একেএম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, গণমানুষের অন্তরে এই বর্ষীয়ান জননেতা চিরদিন বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক।…

Read More

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার, ১৬ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দেশের ৪৭তম বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে। মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনৈতিকগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা দলীয়…

Read More

মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের ইন্তেকাল

ঢাকা, ১৬ ডিসেম্বর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক আজ সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আগস্ট মাস থেকে প্রোস্টেট গ্ল্যান্ডের সংক্রমণে ভুগছিলেন এবং ১৩ ডিসেম্বর থেকে হাসপাতালের আইসিইউ এর ১৬ নম্বর বেডে লাইফ-সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন। তার একমাত্র পুত্র ডাক্তার এ, এস, এম রায়হানুল হক ঢাকা মেডিক্যাল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত…

Read More

স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

আজ ১৬ ডিসেম্বর। যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি। ৪৬তম বিজয় উৎসব পালন করতে সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নেমেছে। সকাল ৬টা ৩৪মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা নিরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এর আগে রীতি অনুযায়ী প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। অসংখ্য মানুষের আত্মত্যাগ, সমগ্র জাতির একতা এবং দীর্ঘ ৯মাস মরণ-পণ যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল চুড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ স্বাধীনতাকামী বাঙালি তাদের জীবন…

Read More

আলোচনা সভার মঞ্চে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ভাঙচুর

মুক্তাগাছায় বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভার মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা  ঘটে। জানা যায়, মুক্তাগাছা পৌরসভা বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। কিন্তু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় সেখানে ভাংচুর চালায় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রতিবাদে পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার মো. খাইরুল ইসলাম জানান,…

Read More