জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৬ ডিসেম্বর : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংঘাত এড়িয়ে আলোচনায় ফিরে আসতে ইয়েমেনের সকল পক্ষের প্রতি মঙ্গলবার আহবান জানিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ নিহত হওয়ায় সেখানকার সংঘাতপূর্ণ পরিস্থিতির আরো অবনতি ঘটার পর পরিষদ এ আহবান জানালো। খবর এএফপি’র।
ইয়েমেন পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর পরিষদের প্রেসিডেন্ট জাপানের রাষ্ট্রদূত কোরো বাশো বলেন, ‘সংঘাত পরিহার করে ইয়েমেনের দীর্ঘ মেয়াদি অস্ত্রবিরতি অর্জনে কোন ধরণের শর্ত ছাড়া জাতিসংঘের নেতৃত্বে আলোচনায় বসতে সকল পক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।’
ইয়েমেনে সংঘাত এড়াতে সকল পক্ষের প্রতি নিরাপত্তা পরিষদের আহবান
