ঢাকা, ২৪ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নগরীর আগারগাঁও-এ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ এ অনুষ্ঠানের আয়োজন করে। নুরুল ইসলাম নাহিদ শিক্ষা দক্ষতা নির্ভর হওয়া উচিৎ উল্লেখ করে বলেন, দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে অনেককেই বেকারত্বের যন্ত্রণা ভোগ…
Read MoreMonth: September 2017
দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘সুপার ম্যালেরিয়া’ বিশ্বজুড়ে হুমকি
লন্ডন, ২৪ সেপ্টেম্বর, : দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘সুপার ম্যালেরিয়া’র যে দ্রুত বিস্তার ঘটছে তা বিশ্বব্যাপী ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। খবর বার্তা সংস্থা আইএএনএস-এর। এই ‘সুপার ম্যালেরিয়া’ হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বিপজ্জনক সংস্করণ, যা ম্যালেরিয়া রোগ সারাতে বর্তমানে প্রলিত প্রধান ওষুধে নিরাময়যোগ্য নয়। ক্যাম্বোডিয়ায় প্রথম এই ‘’সুপার ম্যালেরিয়া’ দেখা যায়, কিন্তু পরবর্তীতে এর জীবাণু থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে। ব্যাংককে অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের একটি দল জানিয়েছে, ম্যালেরিয়া যদি অনিরাময়যোগ্য হয়ে পড়ে তাহলে সেটি ভয়াবহ বিপদ ডেকে আনবে। দলের প্রধান অধ্যাপক আরজেন ডনড্রপ বিবিসিকে…
Read Moreআফগানিস্তানে সেনা অভিযানে ৩ তালেবান জঙ্গি নিহত
কাবুল, ২৪ সেপ্টেম্বর :আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় সেনা অভিযানে তিন তালেবান জঙ্গি নিহত ও আরো সাতজন আহত হয়েছে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়ার। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে এ সেনা অভিযান চালানো হয়। এ সময় তারা জঙ্গিদের সাতটি বাঙ্কার গুঁড়িয়ে দেয় এবং ১৬টি বোমা ও স্থলমাইন নিস্ক্রিয় করে। তালেবান আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তথাকথিত বার্ষিক হামলা শুরু করায় এ বছরের শুরু থেকেই ইরান সীমান্তবর্তী এ প্রদেশে তালেবান জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে এখন…
Read Moreদক্ষিণ আফ্রিকায় একমাত্র প্রস্তুতি ম্যাচ ড্র
বেনোনি, ২৪ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচটি ড্র করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ ড্র করে টাইগাররা। বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করেছিলো সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোমিনুল হক ৬৮, অধিনায়ক মুশফিকুর রহিম ৬৩, সাব্বির রহমান ৫৮, সৌম্য সরকার ৪৩, ইমরুল কায়েস ৩৪ ও মেহেদি হাসান মিরাজ ১৮ রান করেন। এরপর ৮ উইকেটে ৩১৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২…
Read Moreবজ্রপাতে ৬ জন নিহত, ৭ জন গুরুতর আহত
বিবি নিউজ , দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর : জেলায় বজ্রপাতে ৩ মহিলাসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৭ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর ২টার দিকে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহত ৭ কৃষি শ্রমিককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর পুলিশ জানায়, জমিতে কাজ করার সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে জমির একপাশে খড়ের তৈরি ছোট একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেয় ১২ জন কৃষি শ্রমিক। এসময় ওই ঘরের উপর বজ্রপাত ঘটলে আগুন ধরে ঘরটি ভস্মিভূত হয়। এসময়…
Read Moreভিপি সাইফুলের মুক্তির দাবিতে বগুড়ায় হরতাল চলছে
বগুড়া, ২৩ সেপ্টেম্বর : ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শনিবার সকাল থেকে বগুড়ায় আধা বেলা হরতাল চলছে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হরতালের ডাক দেন। এদিকে ভিপি সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জেলা বিএনপির বিক্ষোভ, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় অর্ধদিবস হরতাল, রবিবার মানববন্ধন, সোমবার শহর যুবদল, মঙ্গলবার স্বেচ্ছাসেবকদল, বুধবার ছাত্রদল, বৃহস্পতিবার শ্রমিকদল, শুক্রবার মহিলা দল, শনিবার জেলার প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের…
Read Moreজঙ্গি অর্থায়নের অভিযোগে ১১ গ্রেফতার
ঢাকা, ২৩ সেপ্টেম্বর : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আজ ভোরে রাজধানীর রূপনগর এলাকা থেকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। দিয়া ইসলা / বিবি নিউজ /২০৭
Read Moreউখিয়ায় এটিএন বাংলা পক্ষ থেকে বিপুল পুরমান ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে
মিয়ানমার থেকে সেনাবাহিনীর হাতে নির্যাতনের হাত থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণ করার মহতি উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। এ জন্য গত সাত দিন ধরে ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লজেষ্টিকস কারখানায় পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেট জাত করা হয়েছে সম্পন্ন । ত্রাণ সামগ্রী কাভার ভ্যানে করে উখিয়া উদ্দেশে চলে গিয়েছে । এটিএন বাংলা কতৃপক্ষ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণ করার জন্য এটিএন বাংলার নির্দেশে গত সাত দিন ধরে আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লজেষ্টিকস…
Read Moreতামিমকে নিয়ে শঙ্কা
ঢাকা, ২৩ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এদিকে দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে আসেননি তামিম। দক্ষিণ আফ্রিকায় গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া একমাত্র অনুশীলন ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন দিনের এই টেস্ট ম্যাচের ইনিংসের প্রথম বলে চার মেরে ব্যক্তিগত রানের খাতা খুলেন দেশসেরা ওপেনার তামিম। পঞ্চম ওভারে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তামিমের। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়ার পর তাকে মাঠে দেখা যায়নি। প্রাথমিকভাবে…
Read Moreভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্প
ভারত-শাসিত কাশ্মীরে শনিবার একটি স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর সিনহুয়ার। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তারা আরো জানায়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৩৪.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে। কর্মকর্তারা জানান, এতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন এলাকা থেকে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৮০ হাজার লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা…
Read More