বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এবং অনেক দূরে মেক্সিকো সিটিতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিত জরিপ বিভাগ সেখানে সুনামি সতর্কতা জারি করেছে। চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে। শেখ সালমা/বিবি নিউজ /১১
Read MoreMonth: September 2017
কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি
মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে পরিদর্শন করেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উখিয়ায় পৌঁছান। সেখানে তুরস্কের ফার্স্ট লেডি রোহিঙ্গাদের শরণার্থীদের ত্রাণ সহায়তা দেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অবস্থা দেখেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কক্সবাজারে তুরস্কের প্রতিনিধি দলের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ছিলেন। তুর্কি ফার্স্টলেডি ইমিনি এরদোগান উখিয়া কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এসময় ফার্স্ট লেডিকে কাছে…
Read Moreরোহিঙ্গা সমস্যায় মায়ানমারের পাশেই ভারত, আশ্বাস মোদির
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : রোহিঙ্গা ইস্যুতে আং সু কি সরকারের পাশেই থাকছে ভারত। মায়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা বজায় রাখতে সমস্ত রকমভাবে সাহায্য করবে ভারত। বুধবার এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজধানী নেইপিদাওয়ে রোহিঙ্গা বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করেন মোদি। কোনওভাবেই পাহাড়ি দেশটির বুকে বিচ্ছিন্নতাবাদকে মেনে নেওয়া হবে না, স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। খবর ভারতের বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের। এদিন, আং সু কি-র সঙ্গে একটি যৌথ বিবৃতি জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানের অশান্ত সময়ে মায়ানমারের পাশেই থাকবে পুরনো বন্ধু ভারত। এছাড়াও,…
Read Moreআমরা সংঘাত এড়িয়ে যেতে চাই : মির্জা ফখরুল
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের এই সরকারের প্রতি আস্থা নেই। আমিই সব- এই দাম্ভিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, সত্যিকার অর্থেই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী নির্বাচন হোক- সেটা আমরা চাই, সিরিয়াসলি চাই। আমরা কখনোই চাই না যে, সেই অতীতের পুনরাবৃত্তি হোক। আমরা এখনই সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে যেতে চাই। আজ উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আমরা বরাবরই বলে এসেছি, নির্বাচনের আগে…
Read Moreমিয়ানমারের দমন প্রক্রিয়া বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে
বিবি নিউজ , ঢাকা, ৮ সেপ্টেম্ব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহ তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নেপিডোর এই দমন প্রক্রিয়াও প্রতিবেশী বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোপূর্বে মিয়ানমারে (রাখাইন রাজ্য) সংঘটিত (পুলিশ চেকপোস্টে হামলা সম্পর্কিত খবর) কখনো সমর্থন করে না। আঞ্চলিক জোট বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিথ নাকানদালা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, কিন্তু যে প্রক্রিয়ায় মিয়ানমারের সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে তা বাংলাদেশের জন্য…
Read More৭ উইকেটে চট্টগ্রাম টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করলো অস্ট্রেলিয়া
বিবি নিউজ , চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর : চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো সফরকারী অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিলো বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তৃতীয় দ্বিপক্ষীয় সিরিজটি ড্র’তেই শেষ হলো। প্রথম দু’টি সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৩৭৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো অস্ট্রেলিয়া। লিড ছিলো ৭২ রানের। চতুর্থ দিন অস্ট্রেলিয়ার স্কোর ও লিড আর বাড়তে দেয়নি বাংলাদেশ। দিনের ১১তম ডেলিভারিতে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান নাথান লিঁওকে তুলে নেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শূন্য রানে শুরু করে সেখানেই থেমে…
Read Moreপুয়ের্তো রিকোয় হারিকেন ইরমার আঘাতে ২ জনের মৃত্যু
ওয়াশিংটন, ৮ সেপ্টেম্ব : পুয়ের্তো রিকোয় হারিকেন ইরমার আঘাতে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র। বৃহস্পতিবার দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা কর্লোস আসিভেদো বলেন, ‘হারিকেন ইরমা পুয়ের্তোর ওপর দিয়ে বয়ে যাওয়ায় দু’জনের মৃত্যু হয়েছে।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি। শেখ সালমা/বিবি নিউজ /০৫
Read Moreটাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত ৮, আহত ৪
বিবি নিউজ , টাঙ্গাইল, ৮ সেপ্টেম্ব : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় বৃহস্পতিবার ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। দুপুর সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের খুদিরামপুর এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সাথে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। এই ঘটনায় উভয় গাড়ির অন্তত ৪ জন আহত হয়েছে।…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : নুরুল ইসলাম নাহিদ
বিবি নিউজ, সিলেট, ৮ সেপ্টেম্ব : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। লক্ষ্মীপাশা ইউনিয়ন কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়। নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। শিক্ষার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সারা বিশ্বে সমাদৃত। তিনি বলেন, আমরা বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের প্রতিটি শিশুর হাতে…
Read Moreরোহিঙ্গাদের কেবলমাত্র মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
বিবি নিউজ,ঢাকা, ঢাকা, ৮ সেপ্টেম্বও : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের জন্য বড় ধরনের বোঝা’ হয়ে দেখা দিলেও সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিচ্ছে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে তুরস্কের সফররত ফার্স্ট লেডি এমিনি এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু’র সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ দায়িত্ব গ্রহণ করতে হবে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসস’কে জানান, শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী তুর্কি ফার্স্ট লেডিকে অবহিত করেছেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শরণার্থীদের সনাক্ত করার উদ্যোগ…
Read More