আলেপ্পোর শিশুদের পাশে থাকার ঘোষণা রোনাল্ডোর

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার যুদ্ধবিধবস্ত আলেপ্পো নগরীর শিশুদের সাহায্যে এগিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানকার শিশুদের প্রলম্বিত দুঃখ-কষ্ট পীড়িত করেছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকাকে।

আলেপ্পোর শিশুদের ‘সত্যিকারের হিরো’ হিসেবে উল্লেখ করেছেন রোনাল্ডো। ‘সেভ দ্য চিলড্রেন’-এর জন্য একটি ভিডিওবার্তা নিজের যোগাযোগের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রোনাল্ডো।

বলেছেন, ‘হ্যালো, এটা সিরিয়ার শিশুদের জন্য। আমরা জানি যে, তোমরা দীর্ঘদিন ধরে দুঃখ-কষ্ট ভোগ করছ। আমি একজন খুবই বিখ্যাত খেলোয়াড়। কিন্তু সত্যিকারের হিরো তোমরা।’

রোনাল্ডো যোগ করেন, ‘আশাহত হয়ো না। সারা দুনিয়া তোমাদের সঙ্গে আছে। আমরা তোমাদের যতœ নেব। আমি তোমাদের সঙ্গে আছি।’

এদিকে আলেপ্পোর শিশুদের জন্য রোনাল্ডোর সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল চিলড্রেনের পরিচালক নিক ফিনি। এক বার্তায় তিনি বলেছেন, রোনাল্ডোর মতো একজন তারকা ফুটবলারের সিরিয়ান শিশুদের সহায়তায় এগিয়ে আসার  ঘটনা আদর্শ হতে পারে। তার সহায়তা যুদ্ধ বিদ্ধস্ত দেশটির হতভাগ্য শিশুদের উন্নয়নে অনেক কাজে আসবে।

 

112549_4

মিতু/বিবি নিউজ/৬৮৪

Related posts

Leave a Comment