আইভিকে জয়ের অভিনন্দন

2016-12-23_6_988094ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভিকে অভিনন্দন জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী আইভি বিজয়ী হয়েছেন।
জয় তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করায় আওয়ামী লীগ প্রার্থী মেয়র আইভিকে অভিনন্দন। তিনি স্ট্যাটাসে লিখেন, নির্বাচনে মোট ৬০ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী আইভি পেয়েছেন ৪০ শতাংশ ভোট এবং বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ২৯ শতাংশ ভোট।
জয় বলেন, বাংলাদেশে সর্বাধিক শান্তিপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে নারায়ণগঞ্জের নির্বাচন একটি। তিনি বলেন, এমনকি বিএনপি এই নির্বাচন সম্পর্কে কোন অভিযোগ করতে পারেনি।
নির্বাচনে আইভি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১,৭৫,৬১১ ভোট এবং সাখাওয়াত হোসেন খান ধানের শীষ নিয়ে পেয়েছেন ৯৬,০৪৪ ভোট।

 

 

মিতু/বিবি নিউজ/৬৮০

Related posts

Leave a Comment