ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা এই স্কোর করে। বৃষ্টির কারণে ম্যাচের ৭ ওভার কেটে নেয়া হয়েছে।
বাংলদেশের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহীম। আর মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ রান করে রিটায়ার্ড করেছেন। এছাড়া সৌম্য সরকার ৪০, ইমরুল কায়েস ৩৬ রান করেছেন। তবে অধিনায়ক মাশরাফির ইনিংসটি খুব বড় না হলেও তা ছিল বেশ কার্যকর। তিনি ঝড়ো গতিতে ২১ রান করেন।
মিতু/বিবি নিউজ/৬৫৩
