বিয়ে করেননি মল্লিকা শেরাওয়াত

mallika_67ডেস্ক রিপোর্ট: নানা কুতর্ক-বিতর্কের জন্ম দিয়েও বলিউডে স্থায়ী আসন গড়তে পারেননি মল্লিকা শেরাওয়াত। শেষে পাড়ি জমান হলিউডে। সেখানেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। তাই ক্যারিয়ারের চেয়ে এখন ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত মল্লিকা।   গত কয়েকমাস ধরে মল্লিকা ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন। মূলত কান চলচ্চিত্র উৎসবের পর আর ভারতেই আসেননি তিনি। ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি, ভিডিও দেখে বোঝা যাচ্ছে প্রেমটা বেশ ভালোই চলছে।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ডিএনএ সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে মল্লিকার বিয়ের খবর প্রকাশ করে। ৪০ বছর বয়সী মল্লিকা সে খবর অস্বীকার করে অনুরোধ করেছেন, মিডিয়াকে আরও দায়িত্বশীল হতে।

 

মিতু/বিবি নিউজ/৬০৯

Related posts

Leave a Comment