এক রাতে ৪ বাড়িতে ডাকাতি

damriyডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে চারজন আহত হন। গত সোমবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের পূর্বদেপাশাই গ্রামে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪৩৬

 

Related posts

Leave a Comment