ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের খেলায় দুপুরে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম বরিশাল বুলস। দুপুর একটায় মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াই শুরু হবে। এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সময়টা বাজেই কাটল। আট ম্যাচ খেলে ফেললেও মাশরাফি বিন মর্তুজার দল জিতেছে মাত্র একটিতে। বাকি সাতটি ম্যাচ হেরে সংগ্রহ করেছে শুধুমাত্র দুটি পয়েন্ট। ফলে চলতি আসরে টিকে থাকাটা প্রায় অসম্ভবই তাদের জন্য। পয়েন্ট টেবিলে রয়েছে সবার শেষে। স্বস্তিতে নেই বরিশালও। মুশফিকুর রহিমের দল নয় ম্যাচ খেলে ছয় হারের বিপরীতে জিতেছে তিনটিতে। ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে কুমিল্লার ঠিক ওপরে (ষষ্ঠ)। দু’দলের প্রথম সাক্ষাতে কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়েছিল বরিশাল।
মিতু/বিবি নিউজ/৩৭০
