কুষ্টিয়ায় কদমগাছে ২ বন্ধুর লাশ

110628_1111ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি কদমগাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ওই দুই বন্ধু হলেন দাড়েরপাড়া গ্রামের  হুজুর আলীর ছেলে রাকিব (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর (২০)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এরই মধ্যে লাশের সুরতহাল করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, দাড়েরপাড়া গ্রামে কদমগাছে দুই যুবকের লাশ ঝুলে আছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।

ওসি আরো বলেন,  ওই দুই যুবককে হত্যা করা হয়েছে নাকি তাঁরা আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

মিতু/বিবি নিউজ/১৬৮

Related posts

Leave a Comment