ডেস্ক রিপোর্ট: রাজধানীর জুরাইনে মোহর আলী (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে সুমনকে (২৬) আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। শনিবার বিকাল ৪টার দিকে জুরাইনের কবরস্থান এলাকায় মেডিক্যাল রোডের ৩৩৩/৩ নং বাসায় মাদকের টাকা না পেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে সুমন। সুমন মাদকাসক্ত বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাকে চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনদিন আগে দেশে ফেরে সে আবার মাদকে আসক্ত হয়ে পড়ে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
মিতু/বিবি নিউজ/১০৬
