ইউনিক কোড পাচ্ছেন ঢাকার ভাড়াটিয়ারা

110391_4444ডেস্ক রিপোর্ট: ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য দিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি কোড নম্বর থাকবে। এতে কেউ কোনো অপরাধ করলে তাকে দ্রুত শনাক্তসহ আইনের আওতায় আনা যাবে। শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। কমিশনার বলেন, জঙ্গিবাদ নির্মূলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভাড়াটিয়া ও মালিকদের তথ্য সংগ্রহ করে উন্নতমানের ডাটাবেজ তৈরি হচ্ছে। ভোটার তালিকা তৈরি করতে শত কোটি টাকা খরচ হলেও এই নগরীর বিশাল জনসংখ্যার তথ্য সংগ্রহে একটি টাকাও খরচ হবে না।

 

মিতু/বিবি নিউজ/১০৭

Related posts

Leave a Comment