সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ আর নেই

promod_ময়মনসিংহের হালুয়াঘাট-ধুবাউড়ার বর্তমান এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন। বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রহমান ও তার ভাগ্নে স্যাং মৃত্যুর খবরটি বিবার্তাকে নিশ্চিত করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দীর্ঘ দিন ধরে ফুসফুস জনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ক’দিন আগে তার ফুসফুসে অস্ত্রোপচারও হয়। মুম্বাইয়ে হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে মালা মারথা। টেলিফোনে মালা মারথা পরিবার নিকট জনকে এই সংবাদ নিশ্চিত করেন।

মৃত্যুকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, পাঁচ কন্যা ও এক পুত্রসহ অসংখ্য স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একইসঙ্গে প্রয়াত মানকিনের শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

দিয়া ইসলাম /  ৭৫৪

Related posts

Leave a Comment