হৃতিকের মা হচ্ছেন ‘হট’ অভিনেত্রী

ritikহট’ ছেলের মায়ের জিনগত দিক থেকে ‘হট’ হওয়ার সম্ভাবনা তো রয়েছেই! তা বলে হৃতিক রোশনের মতো সুপুরুষের মা হওয়ার প্রস্তাব আসবে সুন্দরী, সেক্সি রিচা চড্ডার কাছে?

শুনতে অবাক লাগলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা কবুল করেছেন রিচা। আপাতত দুনিয়া ক্যাবারে ছবিতে দেখছে তাঁর বলিষ্ঠ যৌন উপস্থিতি। সেটা তিনি কতটা উপভোগ করছেন, সেই প্রশ্ন করতেই এমন বিস্ফোরক তথ্য উগরে দিলেন রিচা।

ঠিক কী বলেছেন রিচা? বলেছেন, এখন না হয় লোকে মাতামাতি করছে তাঁর হট অবতার নিয়ে! কিন্তু, বেশ কয়েক বছর আগে এই বলিউডই তাঁর কাছে নিয়ে এসেছিল মা হওয়ার প্রস্তাব! তাও হৃতিক রোশনের মায়ের! যে হৃতিক রিচার চেয়ে পাক্কা ১৩ বছরের বড়!

”তখন গ্যাংস অফ ওয়াসেপুর করেছি। একদিন এক পরিচালক আমায় ফোন করে অগ্নিপথ ছবিতে হৃতিকের মায়ের চরিত্রটা করার প্রস্তাব দেন”, অকপটে জানিয়েছেন রিচা!তার পর? প্রস্তাবটা শোনার পরে কী করেছিলেন রিচা?

”প্রস্তাবটা পাওয়ার পরে আমি সোজা আমার একটা ছবি ওই পরিচালকের কাছে পাঠিয়ে দিই! বলি, দেখুন আমায় কীরকম দেখতে! মনে হয়, হতিকের মায়ের চরিত্রটা আমার লুকের সঙ্গে যাবে? তার পরেও নাছোড়বান্দা ছিলেন পরিচালক। বলছিলেন, কেন গ্যাংস অফ ওয়াসেপুর-এ তো আপনি নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন! বিরক্ত হয়ে আমি আর কথা বাড়াইনি! কে এরকম মূর্খের সঙ্গে তর্ক করতে যাবে”, রিচার সোজাসাপটা যুক্তি!

সত্যিই তো! ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এক ধারাবাহিক ছবি। তার দ্বিতীয় পর্বে সেই ধারাবাহিকতা বজায় রেখেই নওয়াজের মায়ের চরিত্রে বয়স্ক লুকে দেখা গিয়েছিল রিচাকে! তা বলে এমন প্রস্তাব?

এই জন্যই বোধহয় স্টিরিওটাইপ ছাপটা থেকেই যায় বলিউডের গায়ে!

দিয়া ইসলাম /৬০৬

Related posts

Leave a Comment