বিজয় দিবসের প্রস্তুতি সম্পন্ন

শেখ সালমা রিপোর্ট:  আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কুটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ঢেকে দেবেন স্মৃতিসৌধের বেদী। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে এখানে চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়া। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  এবিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান…

Read More

সংসদীয় গণতন্ত্র চর্চায় বিশ্বব্যাপী জনগণকে সচেতন হবার আহবান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমিন চৌধুরী সংসদীয় গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী জনগণকে শিক্ষিত, সচেতন ও আগ্রহী করে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিশ্বের জনসংখ্যার এক বৃহৎ অংশ তরুণ সমাজ। বর্তমান তরুণ সমাজের মধ্যে রাজনীতির বিষয়ে অনিহা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়। ড. শিরিন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলনে সিপিএ কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির ভাষনে এ কথা বলেন। মঙ্গলবার…

Read More

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:  গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।  এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদর্শন করে। এছাড়া শহীদদের স্মরণে বিওগলে করুণ সুর বাজানো হয়। ভোর ছয়টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। পৌঁছেই তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সঙ্গে কুশল…

Read More

মিথ্যা প্রচারে ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না : জয়

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সরকার বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা প্রচারে সন্ত্রাসীদের ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না। সোমবার জাপানের একটি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে জয় লিখেছেন, বাংলাদেশের সরকার শান্তিপূর্ণ বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা কথা প্রচার ও কোনো ভয়াবহ ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করতে দেয়া হবে না। টোকিও-ভিত্তিক শীর্ষ অনলাইন জার্নাল ‘দ্য ডিপ্লোমেট’-এ প্রকাশিত নিবন্ধের শিরোনাম ‘বাংলাদেশ ফাইট্্স মেলিসিয়াস ফেসবুক পোস্টিংস, অনলাইন হেইট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় তার নিবন্ধে লিখেছেন, মিথ্যা ও ঘৃণা প্রচারে ইন্টারনেটের শক্তি সম্পর্কে বিশ্ব এখন…

Read More

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগকে স্মরণ করে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে শেখ হাসিনা এই আহবান জানান। তিনি বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ আমাদের জাতীয় জীবনে এক কালো অধ্যায়। স্বাধীনতার ঊষালগ্নে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। শেখ হাসিনা বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ২০০৯ সালে সরকার গঠনের পর বুদ্ধিজীবী হত্যাকারীসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় নিয়ে আসা হয়।…

Read More

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

ডেস্ক রিপোর্ট:  আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিনয় ও শ্রদ্ধায় আজ জাতি সেসব বুদ্ধিজীবীকে স্মরণ করবে। একই সঙ্গে এবারো জাতির প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে এবং যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে অথবা পলাতক আছে, তাদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস…

Read More

আইএলও এবং বাংলাদেশের অংশীদারিত্ব ক্রমান্বয়ে বাড়ছে : গাই রাইডার

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শ্রম সংস্থা’র (আইএলও) মহাপরিচালক গাই রাইডার বোববার বলেছেন, আইএলও এবং বাংলাদেশের অংশীদারিত্ব দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে। আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সফররত আইএলও মহাপরিচালক একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রেস সচিব জানান, আইএলও মহাপরিচালক বলেছেন, সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে বাংলাদেশে পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। উৎপাদন বৃদ্ধির জন্যই কর্মক্ষেত্রে মালিক-শ্রমিক সুসম্পর্ক বিদ্যমান থাকা প্রয়োজন বলেও মহাপরিচালক এ সময় উল্লেখ করেন। গাই রাইডার এ সময় শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ সরকার প্রণীত শ্রম…

Read More

ফিলিস্তিনের জনগণের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোববার ফিলিস্তিনের জনগণের সংগ্রাম এবং স্বাধীনতার প্রতি বাংলাদেশের অকুন্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনের জনগণের সংগ্রামকে সমর্থন করেছে এবং তা অব্যাহত থাকবে।’ বোববার সন্ধ্যায় গণভবনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ এন. এ. মালকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে বলেও প্রধানমন্ত্রী এ সময় তাঁর মনোভাব ব্যক্ত করেন। ড. মালকি তাঁর দেশ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুন্ঠ সমর্থনের ভূয়সী প্রশংসা করে বলেন,…

Read More

শিল্পে সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টিতে শিল্প উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

ডেস্ক রিপোর্ট:   শ্রমিকল্যাণ এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শেখ হাসিনা শিল্প মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শিল্পপতিদের স্ব স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিকসংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগসহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘উন্নয়ন সহযোগীগণ অতীতের মত ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, নিয়োগযোগ্যতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ সৃষ্টিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।’ শিল্পোদ্যোক্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সক্রিয় সহযোগিতা এবং অংশীদারিত্ব ব্যতিত শুধু সরকারি উদ্যোগ এ ক্ষেত্রে কাক্সিক্ষত ফলাফল…

Read More

বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:  শনিবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের এক সভা রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। সভার এজেন্ডা ছিল- ট্রাস্টের পূর্ববর্তী সভার কার্যপত্রাদি পাঠ ও অনুমোদন, ট্রাস্টের কার্যাবলী পর্যালোচনা এবং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন। সভায় স্থপতি এহসান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার সংস্কার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কার্যক্রম পর্যালোচনা এবং এর বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে মধুমতি ব্যাংক লি. কর্তৃপক্ষ ট্রাস্টের…

Read More