দেশ নয়, স্বয়ং খালেদা জিয়াই মহাসংকটে রয়েছেন : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ নয়, বেগম খালেদা জিয়া এখন মহাসংকটে রয়েছেন। আজ শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেওয়া বিবৃতিকে বিএনপির চিরায়ত মিথ্যাচারের নতুন সংস্করণ অভিহিত করেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পেট্রোল বোমা মেরে নিরীহ জনগণ হত্যা, পার্কিং করা তালাবদ্ধ গাড়ীতে আগুন দিয়ে ঘুমন্ত বাস শ্রমিককে পুড়িয়ে হত্যা, পথচারী ছাত্রীকে বোমা মেরে আহত করা, কর্তব্যরত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা, ক্ষমতায় বসে সরকারি বাহিনীকে অপব্যবহার করে অগণিত প্রতিপক্ষ…

Read More

’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:  ঢাকা শিশু হাসপাতালে অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী  জাহিদ মালেক স্বপন, শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মঞ্জুর হোসেন, আইপিএইেএন এর পরিচালক ডাঃ  এবিএম মজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ও  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। সভা শুরুর আগে প্রধান অতিথি বেলুন ওড়িয়ে ও শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খা্ইয়ে  উদ্বোধন করেন।       মিতু/বিবি নিউজ/৪৮৮

Read More

অভিবাসীদের মর্যাদা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহবান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের দুঃখ, দুর্দশা লাঘব করে তাদের মর্যাদা সুনিশ্চিত করতে একযোগে কাজ করে যাবার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু ২০১৭ সালে জিএফএমডি বৈশ্বিক পর্যালোচনায় প্রবেশ করছে, আমাদের অবশ্যই অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের আরও নিশ্চিত করা প্রয়োজন যে, প্রত্যেক অভিবাসী যেন মর্যাদা পায় এবং নিরাপদে চলাফেরা ও কাজ করতে পারেন।’ প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে…

Read More

বিশ্ব মানবাধিকার দিবস আজ

ডেস্ক রিপোর্ট: শনিবার ৬৮তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সদস্য দেশগুলোর সার্বজনীন মানবাধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো বিশ্ব মানবাধিকার দিবসটি যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করে আসছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) রাজধানী ঢাকা এবং সারাদেশে ও দেশের বাইরের শাখাগুলো দিবসটি একযোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএইচআরসি’ র পক্ষ থেকে দেশব্যাপী এবং বহির্বিশ্বে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা,…

Read More

সরকার শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আমরা নিশ্চিত করতে চাই। যাতে প্রত্যেক নারী অর্থনৈতিকভাবে সাবলম্বী হয় এবং উন্নত জীবনযাপন করতে পারে। নিজের সংসার ও সমাজকে যেন গড়ে তুলতে পারে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও রোকেয়া পদক-২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শতবর্ষ আগের সমাজ বাস্তবতায় বেগম রোকেয়া তখনই বুঝতে পারেন- ‘নারীকে নিজের পায়ে দাঁড়িয়েই মুক্তি অর্জন করতে হবে। শিক্ষাই হল…

Read More

মানবাধিকার সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী বিশ্বের সকল মানুষের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশের দ্বার্থহীন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধান ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তাঁর সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গত সাড়ে সাত বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে আমরা দারিদ্র্য, ক্ষুধা, রোগ-ব্যাধি ও নিরক্ষরতা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সমস্যার কারণেই মানবাধিকার ও মর্যাদা লংঘিত হয় এবং কতিপয় লোক মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের পরিপূর্ণ…

Read More

‘জঙ্গিবাদ বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ’

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা কোন বিশেষ ধর্মের লোককে মারে না। তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাইকে হত্যা করছে। জঙ্গিবাদ বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি শহীদুল হক বলেন, আমরা জঙ্গিদের জঙ্গি হিসেবেই দেখি। এদের সংখ্যা খুব বেশি না। জঙ্গিদের শক্তি আমারা ভেঙে দিয়েছি। তারা অত্যান্ত দুর্বল অবস্থায় আছে। জনগণের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে আমরা এদের নির্মূল করতে সক্ষম হবো।   মাদকের সাথে অপরাধের সম্পৃক্ততা…

Read More

মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:  রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ শহরের আঞ্জুমান মাঠে বুধবার বাদ মাগরিব জানাজা শেষে ৬টা ৪৫ মিনিটে ভাটিকাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠন ও শাকিলের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। এরপর তার মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়। বেলা আড়াইটায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহরের বাগমারার নিজ বাসভবনে পৌঁছায়। সেখানে আত্মীয়-স্বজনের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে…

Read More

২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দেয়া হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হবার জন্য জনগণকে আহবান জানিয়ে বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের চলমান গতি অব্যাহত রাখার মাধ্যমে আমাদের রূপকল্প-২০২১ অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুত দিতে পারব। তিনি বাসাবাড়িসহ সর্বত্র অহেতুক বিদ্যুৎ ও গ্যাস অপচয় না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন যেমন ব্যয়বহুল তেমনি সময়সাপেক্ষ। তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হবার জন্য আমি সবাইকে অনুরোধ জানাব।’ তিনি বলেন, ‘আমি চাই অভিভাবক শিক্ষক থেকে শুরু করে সকলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত-সর্বক্ষেত্রেই আপনারা…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোটর্: বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তিনি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন। অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করবে।     মিতু/বিবি নিউজ/৪৫০

Read More