ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিশেষ সহকারী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার এক শোক বার্তায় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনে এবং ছাত্রনেতা, কবি ও লেখক হিসেবে তার অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে জাতি একজন বঙ্গবন্ধু প্রেমিক ও দক্ষ সংগঠককে হারালো। তিনি আরও বলেন, একজন ছাত্রনেতা হিসেবে শাকিল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ ৩ গুণ বৃদ্ধি করেছে কেবিনেট
ডেস্ক রিপোর্ট: অধিগ্রহণের ক্ষতিপূরণ ৩ গুণ বৃদ্ধি করে সোমবার এক আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাবলিক পারপাস ও পাবলিক ইন্টারেস্টে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের এ আইন প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ক্ষতিপূরণ সম্পর্কিত আইনের খসড়ায় এ অনুমোদন দেয়া হয়। অবশ্য এই আইনের বিভিন্ন দিক ও শব্দগত বিষয়ে আরো ব্যাখ্যার জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে এবং ভূমি ও প্রতিরক্ষ মন্ত্রণালয়ের সচিবদ্বয়কে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। প্রয়োজনে এ কমিটি আরো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল…
Read Moreঐতিহাসিক গণতন্ত্র মুক্তি দিবস আজ
ডেস্ক রিপোর্ট: স্বৈরাচার এরশাদ সরকারের ঐতিহাসিক পতনের দিন ‘গণতন্ত্র মুক্তি দিবস’ আজ। ১৯৯০ সালের এই দিনে এরশাদ সরকারের পতন হয়। দিবসটিকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ১৯৮২ সালের মার্চ মাসে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এরশাদ সরকার দেশের রাজনীতি থেকে সংস্কৃতি পর্যন্ত সব ক্ষেত্রে গণবিরোধী ধারা প্রবর্তন করেন। রাজনৈতিক নেতারাও ছাত্র আন্দোলনে ব্যাপক নিপীড়নের শিকার হন। ১৯৯০ সালের ১০ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের সূচনা হয়। ঢাকা পলিটেকনিকের ছাত্র মনিরুজ্জামান হত্যার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আন্দোলন করার প্রত্যয়…
Read Moreনৌকা পেলেন আইভি
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সোমবার নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকালে প্রতীক বরাদ্দ শুরু হয়। ১১টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভি নিজের প্রতীক বরাদ্দ পান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। নৌকা প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের আইভি জানান, ‘নয় শঙ্কা, নয় ভয়, শহর হবে শান্তিময়’- এটাই হবে তার নির্বাচনী স্লোগান। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয় প্রতীক নিয়ে মাঠে নামবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের…
Read Moreরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠককালে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক হাঙ্গেরী ও মরক্কো সফরের ফলাফল সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬ এ অংশগ্রহণের জন্য হাঙ্গেরীর প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে ৪ দিনের সফরে গত ২৮ নভেম্বর হাঙ্গেরী যান। শেখ হাসিনা কনফারেন্স অব দ্যা পার্টিস (কপ-২২) এর দু’টি উচ্চ পর্যায়ে অনুষ্ঠানে যোগদানের জন্য তিনদিনের সরকারি সফরে ১৪ নভেম্বর মরক্কো যান। এর আগে বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ…
Read Moreরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন বিমান কেনার সম্ভাবনা নাকচ করলেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন বিমান কেনার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, দেশে এখনও এ ধরনের বিলাসিতা দেখানোর সময় আসেনি। তিনি বলেন, ‘আমার অথবা রাষ্ট্রপতির জন্য নতুন বিমান কেনার কোন প্রয়োজন নাই… আমি এটা চাই না। আমি মনে করি, দেশে এখনও এ ধরনের বিলাসিতা দেখানোর সময় আসেনি।’ গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ভিভিআইপি বিমানে যান্ত্রিক ত্রুটির প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হাঙ্গেরি সফরে যাওয়ার…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে তাঁর সদ্য সমাপ্ত হাঙ্গেরি সফরের ফলাফল তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা বলেন। শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে গত ২৭ থেকে ৩০ নভেম্বর চার দিনের দ্বিপক্ষীয় সফরে হাঙ্গেরি যান পাশাপাশি বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬তে অংশ নেন। মিতু/বিবি নিউজ/ ৩৯৫
Read Moreদেশে ফিরেছেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: হাঙ্গেরিতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ আকাশ প্রদীপ রাত এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী এ সফরে হাঙ্গেরিতে আন্তর্জাতিক পানি সম্মেলনে অংশগ্রহণ করেন। পাশাপাশি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষীক বৈঠকে অংশ নেন তিনি। মিতু/বিবি নিউজ/৩৯০
Read Moreঢাকা-বুদাপেস্টের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও হাঙ্গেরি কৃষি, পানি ব্যবস্থাপনা তথা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পানি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রথম সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ডর পিন্টার এবং বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যে সংলাপ ও বাণিজ্য সংক্রান্ত দ্বিতীয় সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন হাঙ্গেরির অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ভারপ্রাপ্ত…
Read Moreঢাকা-বুদাপেস্ট সম্পর্ক জোরদারে পাঁচটি ক্ষেত্র চিহ্নিত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ এবং হাঙ্গেরী ভবিষ্যতে তাদের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক পুন:স্থাপন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতার পাঁচটি ক্ষেত্র সনাক্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তাদের মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ২০১৮ সালের মধ্যে কূটনৈতিক মিশন অথবা কনস্যুলেট অফিস খোলার ইঙ্গিত দিয়েছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নিমর্মভাবে হত্যা করার পর এটি বন্ধ হয়ে যায়। আজ সকালে কসুত স্কয়ারে হাঙ্গেরীর পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে তারা দু’দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি করতে কৃষি, পানি ব্যবস্থাপনা এবং সরকারি পর্যায়ে আলোচনার বিষয়ে সহযোগিতার জন্য তিনটি চুক্তি করতে সম্মত হয়েছেন।…
Read More