ভারতের প্রতিরক্ষামন্ত্রী আজ ঢাকা আসছেন

ডেস্ক রিপোর্ট:  ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দু’দিনের সফরে ঢাকা আসছেন আজ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এটাই ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম ঢাকা সফর। তাৎপর্যপূর্ণ ওই সফরকে ঘিরে এরই মধ্যে ঢাকা ও দিল্লির কূটনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে সিরিজ রিপোর্ট ও বিশ্লেষণ ছাপা হচ্ছে। ভারত সরকারের দায়িত্বশীল সূত্রগুলোর বরাতে টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির গুরুত্বপূর্ণ মিডিয়ার খবরে বলা হয়- বাংলাদেশে চীন অব্যাহতভাবে তার রণকৌশলগত পদচিহ্ন রেখে চলার প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করার লক্ষ্যে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফর করছেন। গত ১৪ই নভেম্বর চীন থেকে কেনা সাবমেরিন গ্রহণ করে…

Read More

ভাষাসৈনিক আব্দুল মোতালেব খান আর নেই

ডেস্ক রিপোর্ট:  ভাষাসৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে ভাষা সৈনিক আব্দুল মোতালেব খান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩০ সালের ১৬ মে সদর উপজেলার রাণীগ্রাম মৌজার চিথুলিয়া গ্রামে জন্ম আব্দুল মোতালেব খানের। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ৫২’র ২১ ফেব্রুয়ারি তিনি ভাষার দাবিতে ছাত্রদের মিছিলে নেতৃত্ব দেন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশী প্রথম কার্ডিনালের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কার্ডিনাল হিসেবে নিয়োগ প্রদান এদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির স্বীকৃতি। রোববার অপরাহ্নে বাংলাদেশে নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে রাষ্ট্রপতি কার্ডিনাল হিসেবে নিয়োগ পাওয়ায় প্যাট্রিক ডি রোজারিওকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বন্ধুত্ব ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে। তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত কার্ডিনাল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার…

Read More

হাঙ্গেরির পথে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে দেশটির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট…

Read More

৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর প্রায় বিলুপ্তির পথে!

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর প্রায় বিলুপ্তির পথে। বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত ঢাকার ঐতিহ্যসমৃদ্ধ জনপদ ধামরাই। নগরীর মানব কুলরে সাথে মিশে থাকা বানরগুলোর দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এখানকার প্রায় সহস্রাধকি বানর ক্ষুধার যন্ত্রণায় দিনাতিপাত করছে।  ক্ষুধার জ্বালায় গাছের মগডালে  কিংবা মাটিতে নেমে এসে বানরগুলো চিৎকার  চেচামেচি করছে। আর দর্শনার্থীদের হাতে খাবার  দেখলে দল বেঁধে খাবারের জন্য লাফালাফি শুরু করে দিচ্ছে। এদের প্রাকৃতিক মহিমার উজ্জীবতি দৃশ্যগুলো দেখে আনন্দিত হলেও মুলত যেন এদের দেখার কেউ  নেই। দুরন্ত ধামরাইয়রে শিল্পকলা ও বানর দেখতে নানা জায়গা থেকে র্দশর্নাথীরা আসেন। তারা…

Read More

বাংলাদেশের জনগণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে ফিদেল ক্যাস্ট্রোকে স্মরণ করবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এই মহান কিউবান নেতাকে বাংলাদেশের জনগণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে তিনি উল্লেখ করেন। কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর কাছে পাঠানো এক শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিউবার মহান নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে শোক-সন্তপ্ত পরিবার ও কিউবা প্রজাতন্ত্রের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সমর্থন ও অবদানের জন্য ফিদেল ক্যাস্ট্রোর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে…

Read More

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকুন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেনাবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধভাবে পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধিনস্থ সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দেশের সম্পদ এবং দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক আখ্যায়িত…

Read More

সংবিধান রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে

ডেস্ক রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে কর্তব্যপরায়ণ এবং শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দফতরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর জন্য যতো জনবল প্রয়োজন, যুদ্ধ সরঞ্জাম যা যা প্রয়োজন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন সব সরঞ্জাম দেয়া হচ্ছে। বরিশালে সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন…

Read More

জাবির ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিট দুটির ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ১০৪টি ও মেয়েদের জন্য ৯৬টি। অন্যদিকে আইন অনুষদে ছেলেমেয়েদের জন্য ৩০টি করে ৬০টি আসন রয়েছে। প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের আসনসংখ্যার সর্বাধিক ১০ গুণ শিক্ষার্থীর পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।    …

Read More

অভিনেতা গোলাম মধু আর নেই

ডেস্ক রিপোর্ট:  গুনি অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার রাতে তিনি হৃদরোগজনিত কারণে মারা গেছেন। (বিস্তারিত আসছে…)         মিতু/বিবি নিউজ/৩২২

Read More