ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শিশুশ্রমিক মারা গেছে। তার নাম আঁখি (১৪)।মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। আঁখির বাবা আশরাফুল আলম জানান, দুই মাস আগে আঁখি ওই কারখানায় চাকরিতে যোগ দেয়। তাদের বাড়ি রংপুরে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ ডিসেম্বর
ডেস্ক রিপোর্ট : জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন জমার শেষ দিন ১লা ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১২ই ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো ৬১ জেলার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দিবেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ এ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। মিতু/বিবি নিউজ/৩২০
Read Moreঢাকায় আসছেন ৫ দেশের প্রধান বিচারপতি
ডেস্ক রিপোর্ট: পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ৫ দেশের প্রধান বিচারপতিরা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। বিচারপতিরা হলেন: আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভূটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলাকারকি, শ্রীলংকার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মিয়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও। সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২৫ ও ২৬ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক সম্মেলনটি। এর আয়োজক সুপ্রিম কোর্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার ৫ দেশের…
Read Moreরোগীদের পরিবারের সদস্য মনে করে চিকিৎসা প্রদান করুন : চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: চিকিৎসা পেশাকে একটি মহান ব্রত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি রোগীকে নিজ পরিবারের একজন সদস্য মনে করে যত্নের সঙ্গে চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত এবং আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন। আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে হোটেল রেডিসন ব্লুুতে ‘অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়া’র (এটিসিএসএ) ২৬তম বার্ষিক…
Read Moreসন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনমত সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর আহবান
ডেস্ক রিপোর্ট: রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সমাজের সর্বস্তরের জনগণকে এর বিরুদ্ধে জনমত সৃষ্টির আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। কাজেই সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমি আহবান জানাব।’ তিনি বলেন, ‘আমাদের মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং আশাদের প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন- সবাইকে সম্মিলিতভাবে এই সন্ত্রসবাদ-জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষকে বোঝাতে হবে- সন্ত্রাস-জঙ্গিবাদের পথ শান্তির পথ না,…
Read Moreআরভি মীন সন্ধানী জাহাজের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ জাহাজ আরভি ‘মীন সন্ধানী’র কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের সম্প্রসারিত সমুদ্রসীমায় আগামী মাস থেকে সামুদ্রিক জীব বৈচিত্রের জরিপ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী গতকাল সকালে গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা চলাকালিন চট্টগ্রাম প্রান্তে থাকা আর ভি মীন সন্ধানী জরিপ জাহাজটির কার্যক্রম উদ্বোধন করেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশি ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের সমুদ্রসীমায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারে এবং ২০০…
Read Moreআজ মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী
ডেস্ক রিপোর্ট:মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি পালনে বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ছিলেন সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। ৪০তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। আবদুল হামিদ খান ভাসানী বিশ শতকে বৃটিশ…
Read Moreদেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মরক্কো ত্যাগ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকেলে দেশের উদ্দেশে মারাকেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা ১৫ মিনিটে দেশের উদ্দেশে মারাকেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্্রদূত সুলতানা লায়লা হোসেন এবং মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে ৩ দিনব্যাপী এই (কপ-২২) সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু…
Read Moreজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধের আহ্বান
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অংশীদারিত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অভিবাসনের কথা তুলে ধরে সেদিকে নজর দেওয়ার আহ্বানও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যথাযথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা না করলে আমরা কখনোই এসডিজির কাঙ্ক্ষিত ফল পাব না। কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে গত বছর প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যে চুক্তি হয়েছে তা নিয়ে সামনের দিকে এগোনোর আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। …
Read Moreএস.এম ইউসুফ-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস.এম ইউসুফ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ সভাপতি আজ এক শোক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ ও ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হওয়ার পর আওয়ামী লীগকে পুনঃসংগঠিত করার ক্ষেত্রে মরহুম এস.এম ইউসুফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন ত্যাগী, নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিককে হারাল। শেখ হাসিনা বিবৃতিতে মরহুম এস.এম ইউসুফ-এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত…
Read More