এস.এম ইউসুফ-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস.এম ইউসুফ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ সভাপতি আজ এক শোক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ ও ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হওয়ার পর আওয়ামী লীগকে পুনঃসংগঠিত করার ক্ষেত্রে মরহুম এস.এম ইউসুফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন ত্যাগী, নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিককে হারাল। শেখ হাসিনা বিবৃতিতে মরহুম এস.এম ইউসুফ-এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত…

Read More

প্রধানমন্ত্রী জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে মরক্কো পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসি)-এর কনফারেন্স অব পার্টিস’র (কপ-২২) উচ্চ পর্যায়ের দু’টি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সোমবার বিকেলে এখানে এসে পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ইউএনএফসিসি (কপ-২২) বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন হিসেবে সুপরিচিত। মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকাশে ইউএনএফসিসি-এর ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় (মরক্কো) বিকেল ৪টা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরক্কোর জাতীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ মন্ত্রী রচিড বেলমোখতার বিনাবদেল্লাহ,…

Read More

প্রধানমন্ত্রী ‘কপ-২২’-এ যোগ দিতে সোমবার মরক্কোর উদ্দেশ্যে রওয়ানা হবেন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুইটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে তিনদিনের সফরে সোমবার মরক্কোর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর পশ্চিমাঞ্চলে দেশটির সাবেক রাজকীয় শহর মমারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাক্কেশ-এর মেনারা বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরে এসে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়া-তে নিয়ে যাওয়া হবে। মরক্কো সফরকালে তিনি সেখানেই…

Read More

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট: সমকালীন বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ রবিবার। নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। যথাযথ মর্যাদায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের জন্য পারিবারিকভাবে এবং বিভিন্ন সংগঠন, সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল নানা কর্মসূচী গ্রহণ করেছে। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে আজ রবিবার বেলা আড়াইটায় আয়োজন করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা’। হিমু পরিবহনের আয়োজনে ঢাকা মেডিক্যালে শনিবার থেকে শুরু হয়েছে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী। সংগঠনের পক্ষ থেকে আজ সকালে নুহাশপল্লীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে ৪টায় শিশু একাডেমিতে আলোচনা…

Read More

আজ রাজশাহীর জনগণের সাথে ভিডিওকনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সাথে আজ শনিবার কথা বলবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সাথে কথা বলবেন।’ ইহসানুল করিম জানান, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সাথেও কথা বলবেন। এর আগে,…

Read More

পল্লীবাসীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের জনগণ আওয়ামী লীগের উপর আস্থা ও বিশ্বাস রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, পল্লীর জনগণ এখন উন্নয়নের বেশি সুবিধা পাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে, দেশের জনগণের আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই আমরা টানা দ্বিতীয়বারের মত দেশের শাসন ক্ষমতায় রয়েছি। এর আগেও আমরা ৫ বছর ক্ষমতায় ছিলাম। সমগ্র বিশ্বই বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নকে ঈর্ষণীয় বলে উল্লেখ করেছে।’ তৃণমূল থেকেই দেশের উন্নয়ন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন হবে তৃণমূল থেকে…পল্লীর জনগণই এখন উন্নয়নে সবচেয়ে বেশি…

Read More

আজ শহীদ নূর হোসেন দিবস

ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এ দিনে মিছিলে অংশগ্রহণকালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, সাত দল ও পাঁচ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচিতে রূপ…

Read More

দেশের শান্তি বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোট:  দেশকে অস্থীতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, জনগণের শান্তি ও নিরাপত্তাবিধানে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ‘জনগণ শান্তি ও নিরপত্তা চায় এবং আমরা সেই শান্তি ও নিরপত্তাবিধানে অঙ্গীকারাবদ্ধ… আমরা এজন্য প্রয়োজনে যেকোন ধরনের পদক্ষেপ নেব।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির যৌথসভার উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন। গত ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবার…

Read More

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রী পরিষদের সদস্য এবং দলের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে শরীক হন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনাও ফাতেহা পাঠ করেন এবং প্রধানমন্ত্রী…

Read More

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পুষ্পস্তবক অর্পণ করলেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকালে ওই সফর স্থগিত করা হয়েছিল।       মিতু/বিবি নিউজ/২০০

Read More