আরো ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম সম্প্রসারিত

ডেস্ক রিপোর্ট: যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ৩ পার্বত্য জেলার ৪টিসহ দেশের আরো ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম সম্প্রসারণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম বলেন, দরিদ্র প্রবন ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে সম্প্রসারিত হবে। এতে খাগড়াছড়ির ২ এবং বান্দরবান ও রাঙ্গামাটির একটি করে মোট ৪ পার্বত্য উপজেলা রয়েছে। সচিব বলেন, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম প্রত্যেক পর্যায়ে ২০টি করে উপজেলা থাকবে। পার্বত্য…

Read More

মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেফতারকৃত টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৫ জানুয়ারি মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যের  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাওলানা আব্দুল ওয়াদুদের ছেলে মাহবুবুর রহমান। ১৯৭১ সালের ৭ মে রাজাকারদের নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে গিয়ে রনদা প্রসাদ সাহা…

Read More

আজ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ডেস্ক রিপোর্ট: আজ সোমবার ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বর্তমান গণতন্ত্রের আবরণে স্বৈরতান্ত্রিক সরকারের আমলে সম্পূর্ণ বৈরী পরিবেশে এবার দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।   মিতু/বিবি নিউজ/১৯৪

Read More

শীতের আগমনী বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে অতিথি পাখি

শেখ সালমা আক্তার : শীতের আগমনী বার্তা নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে হাজার হাজার অতিথি পাখি। অতিথি পাখির কল কাকলিতে মুখর এখন পুরো বিশ্ববিদ্যালয়। ঋতুর পালাক্রমে বিদায় নিচ্ছে শরৎ। পাতাঝরা হেমন্ত এসে কড়া নাড়ছে দরোজায়। হেমন্ত যেতে না যেতেই কুয়াশার চাঁদর পরে বাংলার জমিনে নামছে শীত। যদিও ইতিমধ্যে একটু একটু কুয়াশা পড়তে শুরু করেছে। রাতের শেষ বেলায়ও শীত পড়ছে বেশ। প্রকৃতির যখন এ অবস্থা ঠিক তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে হাজার হাজার অতিথি পাখি। পাখি গুলো দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন লেকে ভীড় করেন দর্শনার্থীরা।  দেখলেই বোঝা যায়, ষড়ঋতুর এই…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাস্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পুরাতন ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর এবং জাতীয় চারনেতার স্মৃতি ভাস্বর জাতীয় চারনেতা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। পাকিস্তান সরকারের সময় দীর্ঘকাল কারাগারে কাটানো বঙ্গবন্ধুর সে সময়কার ব্যবহার্য নানা সামগ্রী দেখে প্রধানমন্ত্রী এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। গুড়িগুড়ি বৃষ্টির মাঝেই দুপুর ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রিয় কারাগারে এসে পৌঁছান। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতিয় চারনেতার…

Read More

সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

ডেস্ক রিপোর্ট: বৈরী আবহাওয়ায় সতর্ক সংকেতের কারণে সেন্টমার্টিনে আটকে পড়েছে প্রায় দুই শতাধিক পর্যটক। নিম্নচাপের ফলে ৩ নং সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন ভ্রমণে আসা এসব পর্যটক আটক পড়েছে। আটকা পড়া পর্যটকদের মধ্যে শুক্রবার তিনটি ট্রলার যোগে কয়েকদফায় ১২৫ জন পর্যটক টেকনাফে ফিরে যায় বলে জানা গেছে। এছাড়াও আরো শতাধিক পর্যটক দ্বীপে অবস্থান করছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান। এদিকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের হোটেল-মোটেল ও বাজার…

Read More

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন রোববার

ডেস্ক রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়িতে এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এসময় প্রধানমন্ত্রীর সাথে থাকবেন। সরকারি সূত্র জানায়, রোববার বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে এসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করে…

Read More

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: আগামী ১৩ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ১৫ জানুয়ারি। আর ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয়। সভায় ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের বিষয় নিয়ে আলোচনা হয়।     মিতু/বিবি নিউজ/১৬৬

Read More

সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: শর্ত সাপেক্ষে বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ  খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সিটিসেল কর্তৃপক্ষকে ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গ বরাদ্দ বাতিল করতে পারবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। আদালত বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি থেকে ৮০ কোটি টাকা  কমানোর নির্দেশ দেন। একই সঙ্গে সিটিসেল ও…

Read More

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতৃবৃন্দের স্মরণে তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ হাসিনা প্রথমে সকাল প্রায় ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের…

Read More