আজ শেষ হচ্ছে প্রচার, বৃহস্পতিবার ভোট

ডেস্ক রিপোর্ট:   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১২টায়। বৃহস্পতিবার সকাল ৮টায় ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করার কাজ শুরু হয়ে গেছে। ভোট গ্রহণের দিন পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিজিবি, আনসারসহ প্রায় সাড়ে নয় হাজার সদস্য ভোটসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন। এদিকে, মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ১৭ নম্বর ওয়ার্ডে নগরীর পাইকপাড়া এলাকায় গণসংযোগ শুরু করে ১৮ নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করবেন। আজো বিএনপির কেন্দ্রীয় নেতারা থাকবেন গণসংযোগ মাঠে। এ ছাড়া…

Read More

আশুলিয়ায় বিক্ষোভের মুখে ২৫টি গার্মেন্টস ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ক: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ৭ দিন ধরে সাভারের আশুলিয়ায় প্রায় ২৫টি কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার উইন্ডি এ্যাপারেলন্স, শেড ফ্যাশন, ডিকে নীট ওয়্যারসহ প্রায় ২৫টি কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।  এদিকে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের দি রোজ ড্রেসেস লিমিটেডসহ প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে চলে যায় । দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে জানান গত কয়েকদিন ধরে আশুলিয়ার এ সমস্ত গার্মেন্টস শ্রমিকরা সর্বনি¤œ মুজুরি ১৫ হাজার…

Read More

ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রেতনো এলপি মারসুদির বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নাগরিকদের বর্তমান অবস্থার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ ও মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দুই দিনের বিশেষ সফরে বের হয়েছেন রেতনো…

Read More

রেমিটেন্সকে ‘বন্ড’ আকারে বাজারে ছাড়ার পরামর্শ মসিউরের

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকে আরো বিনিয়োগমুখী করতে একে ডলারের মাধ্যমে ‘বন্ড’ আকারে বাজারে ছাড়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের বৈদেশিক আয়ের ৮ শতাংশ আসে রেমিটেন্স থেকে। কিন্তু এর ৬ শতাংশ চলে যায় ভোগব্যয়ের পেছনে। বিনিয়োগ হয় মাত্র ২ শতাংশ। এই আয়কে আরো বিনিয়োগমুখী করতে সরকার একটি যথার্থ প্রতিষ্ঠান গঠন করে রেমিটেন্সকে বন্ড আকারে বাজারে ছাড়তে পারে। এতে রেমিটেন্স ভোগব্যয়ের পেছনে খরচ না হয়ে বিনিয়োগ হবে।’ রোববার রাজধানীর শেরেবাংলানগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীকরণে অভিবাসীদের অবদান’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক…

Read More

মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভারত ও রাশিয়ার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে শুক্রবার রাতে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯জন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী চট্টগ্রাম বন্দরের ‘মাইন সুইপিংয়ে’ অংশ নেওয়া সোভিয়েত ইউনিয়নের পাঁচজন সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। একাত্তরের মিত্রবাহিনীর ভারতীয় সদস্য এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই সংবর্ধনা দিয়েছে। ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে,…

Read More

‘২০২৪ সাল নাগাদ বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশ থাকবে না’

ডেস্ক রিপোর্ট :  জাতিসংঘের  বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক  সংস্থা আঙ্কটাড জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে। শনিবার সকালে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কাটাডের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত ফেলো ড. দেবপ্রিয়, নির্বাহী পরিচলক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলেও ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা পেত তার সব সুবিধাই পাবে।      …

Read More

আবদুল গফুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী শেখ মো. আবু সাঈদের পিতা আব্দুল গফুর বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে আজ ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুম আবদুল গফুর তার স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ধানমিন্ড কার্যালয়ের অফিস সহকারী শেখ মো: আবু সাঈদের পিতা আবদুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় শেখ হাসিনা প্রয়াত…

Read More

গ্যাসের দাম বাড়ছে

ডেস্ক রিপোর্ট: সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের বর্ধিত দাম কার্যকর হবে। বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাকসুদুল হক জানান, গ্যাসের নতুন দাম নির্ধারণের বিষয়ে তারা সরকারের সম্মতি পেয়েছেন। বিভিন্ন শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম নির্ধারণে হিসাব শেষ পর্যায়ে। যেকোনো দিন গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হতে পারে। দাম যতটাই বাড়ানো হোক, তার প্রধান কারণ গ্যাসের দামের ওপর থেকে সরকারের শুল্ক ও কর সংগ্রহের সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি। এ সম্পর্কে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এস এম শামসুল…

Read More

বিজয় দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন এই কুচকাওয়াজ প্রদর্শন করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিজয় দিবসের এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমানবাহিনী ও মুক্তিযোদ্ধাদের কন্টিনজেন্ট, আধাসামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ বিষযয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ,…

Read More

বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে দল ও সংঠনের নেতৃবন্দ ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের…

Read More