আজ শেষ হচ্ছে প্রচার, বৃহস্পতিবার ভোট

112386_phoডেস্ক রিপোর্ট:   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১২টায়।

বৃহস্পতিবার সকাল ৮টায় ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করার কাজ শুরু হয়ে গেছে।

ভোট গ্রহণের দিন পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিজিবি, আনসারসহ প্রায় সাড়ে নয় হাজার সদস্য ভোটসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন।

এদিকে, মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ১৭ নম্বর ওয়ার্ডে নগরীর পাইকপাড়া এলাকায় গণসংযোগ শুরু করে ১৮ নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করবেন। আজো বিএনপির কেন্দ্রীয় নেতারা থাকবেন গণসংযোগ মাঠে।

এ ছাড়া সকাল ১০টায় ১৬ নম্বর ওয়ার্ড দেওভোগ এলাকায় গণসংযোগ শুরু করবেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। বিকাল ৩টায় ১৮ নম্বর ওয়ার্ড শহীদনগর এলাকায় গণসংযোগে নামবেন তিনি।

 

 

 

মিতু/বিবি নিউজ/৬২০

Related posts

Leave a Comment