সাভারে ঝুকিপূর্ণ বহুতল ভবন চিহিৃত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস

সাভার,৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):সাভারে বহুতল ভবন অগ্নি নিরাপক কিনা তা চিহিৃত করেছে ফায়ার সার্ভিসের একটি দল। এসময় বেশ কয়েকটি ভবন পরিদর্শন করে ঝুকিপূর্ণ বহুতল ভবন চিহিৃত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের তালবাগ এলাকার বিভিন্ন বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করেন সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিটন আহমেদ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের নির্দেশে আজ থেকে তারা সাভারের বিভিন্ন অগ্নি ঝুকিপূর্ণ ভবন পরিদর্শন করে যে গুলো ভবন ঝুকিপূর্ণ সে গুলোতে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবন মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে…

Read More

দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৬ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। ঢাকার ধামরাইয়ের কাওয়াখোলা মাঠে মিতালী সংসদ এর উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ইতিমধ্যে সিঙ্গাপুরে ২৬টি দেশের সেনাবাহিনী ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সাথে আমাদের আলোচনা হয়েছে যে দুর্যোগের সময় একে অপরকে কিভাবে সাহায্য করতে পারবে। দূর্যোগ ক্ষমতা বাড়ানোর জন্য বর্তমান সরকার না না পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন উপজেলা পরিষদ…

Read More

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫

৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া এলাকায় গতরাতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত আড়াইটার দিকে বুড়িমারীগামী একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Read More

বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছে

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম দেখা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ভোট নেওয়া হচ্ছে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক বড় দুই জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে একটি প্যানেল দিয়েছে। এর বিপরীতে নতুন জোট স্বাধীনতা পরিষদ খণ্ডিত প্যানেল দেওয়ায় সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ছয় বছর পর ভোট হচ্ছে। তবে স্বাধীনতা পরিষদ চট্টগ্রাম অঞ্চলে প্রার্থী না দেওয়ায় সেখানে সম্মিলিত…

Read More

ডাকসু নির্বাচনের ফলাফলে ব্যবধান গড়েছেন ছাত্রীরা

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):নুরুল হক ও গোলাম রাব্বানীনুরুল হক ও গোলাম রাব্বানীদীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় পর গত ১১ মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের ভোট। ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে ছাত্রলীগের প্রার্থীদের হার নির্ধারিত হয়েছে মূলত এই ৫ ছাত্রী হলের ভোটে। অন্যদিকে ছাত্রলীগের প্যানেল সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্রার্থীরা একচেটিয়া ভোট পেয়েছেন জগন্নাথ হলে। এই হলে ডাকসুর সব পদে একচেটিয়া ভোট পেয়েছেন ছাত্রলীগের দেওয়া প্যানেল। ১১ মার্চ ডাকসুর ২৫টি পদে আর ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩ পদে নির্বাচন হয়। ৮টি হল…

Read More

এরশাদের অবর্তমানে জিএম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

৬ এপ্রিল ,২০১৯ (বিবিনিউজ):জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নিজের অবর্তমানে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন।শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, নিজের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করছি। প্রসঙ্গত, গত ২৩ মার্চ জাপার কো-চেয়ারম্যান, উত্তরসূরি ও সংসদীয় বিরোধী দলীয় উপ-নেতার পদ থেকে ছোট ভাই জি এম কাদেরকে সরিয়ে দেয়া হয়। এক সাংগঠনিক নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল। পরে জাপা অধ্যুষিত রংপুরের প্রায় সবগুলো জেলা, মহানগর ও উপজেলার নেতারা সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের হুমকি দেন। পরে…

Read More

পাটকল শ্রমিকদের আন্দোলন

৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):রাজশাহী জুটমিলের শ্রমিকদের আন্দোলনে রাজশাহী-নাটোর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। নাটোরের দিক থেকে আসা যাত্রীদের পুঠিয়া বেলপুকুর ও রাজশাহী থেকে যাওয়া যাত্রীদের ভদ্রা ও তালাইমারী নামতে হয়েছে। ফলে যানবাহন সংঙ্কটে পড়তে হয়েছে অনেককে। এর ফলে সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জুট মিল শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছে তারা। মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ ও অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কের যানবাহনগুলো সিটি বাইপাস হয়ে শহরে…

Read More

রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে গেছে

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : খিলগাঁও রেলগেইট সংলগ্ন কাঁচাবাজার ও বস্তিতে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ আগুন লাগে বলে জানাযায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন আগুন লাগার খবর নিশ্চিত করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বাসসকে জানান, ওই…

Read More

আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী

০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পাদন করেছি এবং তাদের (মিয়ানমার) সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এদেরকে (রোহিঙ্গা) নিজ দেশে ফরত পাঠানোটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। মিয়ানমারের সঙ্গে আমরা ঝগড়া বাঁধাতে যাইনি।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও…

Read More

সাভারের আশুলিয়ায় চার বছরের শিশুর লাশ উদ্ধার

সাভার ,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে  চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বিকেলে ওই শিশু বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে আজ সকালে পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More