সাভার,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):মহল্লায় কোন ব্যক্তি মাদক বিক্রি বা সেবন করলে এলাকায় বসবাস করতে পারবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচড় এলাকায় এলজি এসপি ৩ এর আওতায় ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসময় আরও বলেন যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তারা দেশ ও সমাজের শক্রু তাদেরকে আমরা সামাজিম ভাবে প্রতিহত করবো মাদব ব্যবসায়ীরা মহল্লায় বসবাস করতে পারবে না। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তি শালী হোক না…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক নজরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক নজরুল ইসলাম মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় বসবাস করেন। জব্দ হওয়া ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসছিলেন নজরুল। এসব ফেনসিডিল সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজারে খালাস করার কথা ছিল। এই র্যাব কর্মকর্তা…
Read Moreকুষ্টিয়ায় শিশুকন্যা অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় গ্রেপ্তার ১
০৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)।কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)। কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত তিনটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ওসমান আলী ওরফে হামারের (৬০) বাড়ি নওগাঁর পতœীতলায়। তিনি কুষ্টিয়া পৌর এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন। গত রোববার ১১ বছর বয়সী…
Read Moreডিজঅর্ডার সম্পন্ন ব্যক্তিবর্গকে নিবিড়ভাবে সম্পৃক্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান :মোমেন
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এজেন্ডা ২০৩০ এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অটিজম এবং অন্যান্য নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সম্পন্ন ব্যক্তিবর্গকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ও কাতার মিশনের যৌথ উদ্যোগে এবং অটিজম স্পীকস্ এর সহযোগিতায় ৩ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘অটিজম : প্রতিপালন সেবা কাঠামো এবং পরিবার কেন্দ্রিক যতœ’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে সূচনা বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। ভারত, যুক্তরাষ্ট্র, বেলারুশ, ওমান, ইতালী এবং দক্ষিণ কোরিয়া ছিল ইভেন্টটির সহযোগী…
Read Moreআগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে আরো বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
Read Moreবাংলাদেশে শিগগিরই যক্ষ্মা রোগের ওষুধ তৈরি হবে : স্বাস্থ্যমন্ত্রী
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : শিগগিরই বাংলাদেশে যক্ষ্মা রোগের ওষুধ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) একটি নতুন প্ল্যান্ট তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে ওষুধ তৈরি হবে। ওষুধের অভাব এখনও নেই, তখন সক্ষমতা আরও বাড়বে। ৭০০ কোটি টাকার এটা শুরু হয়ে গেছে। সেখানে টিবি ড্রাগ (যক্ষ্মার ওষুধ) তৈরির পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।…
Read Moreপা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর গ্রিন লাইন পরিবহনের একটি বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে নির্ধারিত সময়ে ৫০ লাখ টাকা না দেয়ায় কোম্পানির ম্যানেজারকে আজ বৃহস্পতিবারই হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। গ্রিন লাইন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ। গত ৩১ মার্চ রাসেল সরকারকে টাকা…
Read Moreআমরা যুদ্ধ করতে চাইনা, সবার সঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই: প্রধানমন্ত্রীর
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পাদন করেছি এবং তাদের (মিয়ানমার) সঙ্গে আলাপ- আলোচনার মাধ্যমে এদেরকে (রোহিঙ্গা) নিজ দেশে ফরত পাঠানোটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। মিয়ানমারের সাথে আমরা ঝগড়া বাঁধাতে যাইনি।’ শেখ হাসিনা আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন। গত ৩০ ডিসেম্বরের…
Read Moreসুবর্ণচরের গণধর্ষণের ঘটনার প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ ,জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ
নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ আসামি আবুল বাশারকে ৩ দিন ও ইউসুফ মাঝিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেচু মাঝি (৩৫) আজ বুধবার সকালে একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে, গতকাল গ্রেফতারকৃত ৩ আসামি রুবেল, আরমান ও রায়হানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম…
Read Moreবিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণি সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট : পরিবেশ মন্ত্রী
৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন বিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণি সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট। এই প্রাণি গুলোর মধ্যে শকুন অন্যতম। শকুন সংরক্ষণে সরকার দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে একযোগে কাজ করছে। আজ রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘শকুন সংরক্ষণে দক্ষিণ এশিয় আঞ্চলিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও কম্বোডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ মন্ত্রী আরও বলেন, সরকার শকুন সংরক্ষণে ইতোমধ্যে অনেক উদ্যোগ…
Read More