গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫

accident 1৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া এলাকায় গতরাতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত আড়াইটার দিকে বুড়িমারীগামী একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Related posts

Leave a Comment