গৃহায়ন মন্ত্রীর পিতার ইন্তেকালে প্রধানমন্ত্রীর গভীর শোক

৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা আব্দুল খালেক শেখের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Read More

বঙ্গবন্ধুর জীবনী নির্ভর লেখালেখি বা ক্রীড়ানুষ্ঠান আয়োজনের ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই

৭ এপ্রিল, ২০১৮ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোন ধরনের নাটক, লেখালেখি ও সাহিত্যকর্ম এবং ক্রীড়ানুষ্ঠান আয়োজনের জন্য অনুমোদনের ট্রাস্টের কোন প্রকার অনুমোদনের প্রয়োজন নেই। শনিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টের চেয়ারপারসন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোন ধরনের নাটক, লেখালেখি ও সাহিত্যকর্ম এবং বঙ্গবন্ধুর নামে ক্রীড়ানুষ্ঠান…

Read More

ভবন নির্মাণ করতে দুই ধরনের প্ল্যানের বিষয়ে বিস্ময় প্রকাশ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৬ এপ্রিল,২০১৯(বিবিনিউজ): একই ভবন নির্মাণ করতে দুই ধরনের প্ল্যানের বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, নতুন ট্র্যাডিশন চালু হয়েছে। ভবন নির্মাণে একটা অ্যাপ্রুভড প্ল্যান, আরেকটা থাকছে ওয়ার্কিং প্ল্যান। এ ধরনের ঘটনা আর টলারেট করতে চাই না। ভবন নির্মাণে দীর্ঘদিনের জঞ্জাল জমা হয়েছে, সেগুলো দূর করতে চাই। শনিবার ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ইমারত নির্মাণে সরকারের দায়িত্ব ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবৈধভাবে…

Read More

ঢাকায় সড়ক দূর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):শুক্রবার, সরকারী ছুটির দিন। রাস্তাঘাট ফাঁকা। দুই বন্ধু নোমান ও তুহিন এই ছুটির দিনে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। ফাঁকা রাস্তায় তাদের গতিটাও ছিলো একটু বেপরোয়া। এই বেপরোয়া গতিই কেড়ে নেয় তাদের জীবন। খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রোড ডিভাইডারের উপর। একই দিনে রাজধানীর ডেমরা-রামপুরা রোডে বেপরোয়া বাস কেড়ে নেয় ইরাম নামের অপর এক কলেজ ছাত্রের । এই ঘটনাকে কেন্দ্র করে ডেমরা এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাংচুর করে। এভাবেই রাস্তায় একে এক পিষে মরছে মানুষ। সম্প্রতি এক গবেষণা…

Read More

২০ দলীয় জোট ও ঐকফ্রন্টের মধ্যে বিভেদ নেই : মির্জা ফখরুল

০৬ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ দলীয় জোট ও জাতীয় ঐকফ্রন্টের মধ্যে কোন বিভেদ নেই। যে উদ্দেশে গঠিত হয়েছিল সে লক্ষ্যে আমরা এখনো অবিচল রয়েছি। আজ শনিবার দুপুরে পুরানা পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ। মির্জা ফখরুল বলেন, খালেদা…

Read More

নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না : প্রধানমন্ত্রী

৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : অগ্নিকান্ডের ঘটনায় কিছু অতি উৎসাহী লোকের কর্মকান্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মনমানসিকতার পরিবর্তনের পরামর্শ দিয়ে আগুন নেভানোয় সহায়তা করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যখন কোথাও আগুন লাগে সেখানে শুধু শুধু বিপুল সংখ্যক জনগণ জড়ো হয়ে দমকল কর্মীদের আগুন নেভানোর কাজে বিঘ্ন সৃষ্টি করে। এদের মধ্যে অনেকে আছে যারা কেবল কি হচ্ছে দেখার জন্য যায় এবং মোবাইলে সেলফি তোলে, আমি বুঝি না এখানে সেলফি তোলার কি আছে।’ তিনি বলেন, ‘ঘটনার ছবি না তুলে তারা কয়েক বালতি পানিওতো এগিয়ে দিয়ে আগুন নেভানোয় অংশ নিতে…

Read More

পিরোজপুর সুবিধাবঞ্চিত ও পথশিশুদের এক টাকায় দুপুরের খাবার

০৬ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):পিরোজপুরে কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতি শুক্রবার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মধ্যে এক টাকার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। এ যুগে এক টাকায় পোলাও বা ভাত, মাংস, ডাল—ভাবা যায়! তবে এই টোকেন মূল্যে খাবার বিক্রি করছেন পিরোজপুরের কয়েকজন। বিনা মূল্যে না দিয়ে নামমাত্র মূল্যে দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার বিক্রি করছেন তাঁরা। পিরোজপুরে এর উদ্যোক্তা নাজমুল ইসলাম নামের এক ব্যক্তি। নাজমুল ইসলাম বন্ধুদের নিয়ে পরিকল্পনা করেন প্রতি শুক্রবার দুপুরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অন্তত এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করার। পরিকল্পনা অনুসারে, ২০ জন শিক্ষার্থী নিজেদের টাকায় প্রথম কার্যক্রমটি শুরু করেন।…

Read More

বিসিএসে চিকিৎসক নিয়োগের ফল এ মাসেই

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ): চিকিৎসকদের জন্য ৩৯ তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল এই মাসের মধ্যে হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র। তবে কবে হতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি ।আরেকটি সূত্র বলেছে ২০ এপ্রিলের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার জোর সম্ভাবনা আছে। জানতে চাইলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, আশা করি এপ্রিলের মধ্যেই ৩৯তম বিশেষ বিসিএসের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারব। এই বিসিএসে পদের সংখ্যা বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এবার সেই সম্ভাবনা নেই। এই বিশেষ বিসিএসে…

Read More

অসম্প্রাদায়িক রাজনীতির বাংলাদেশ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম মানুষের সেবায় রাজনীতি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের দল, ক্ষমতার বাইরে বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। আমাদের পরিষ্কার কথা, জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে, মানুষের সেবায়- সেটাই হবে রাজনীতি।’ শ.ম. রেজাউল করিম বাংলাদেশ কংগ্রেসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে রাজনৈতিক দলসমূহের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমি রাজনৈতিক নেতা হয়েছি, মন্ত্রী…

Read More

বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার : কৃষিমন্ত্রী

৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম হয়েছে। জনগণকে নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। শুক্রবার বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন টাঙ্গাইলের মধুপুর শাখার আয়োজনে সংগঠনের সদস্য সন্তানদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্নস্থ প্রতিষ্ঠানের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হীরা, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার…

Read More