দোহারে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার,২৩ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় দশ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। ঢাকার দোহারের মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা জেলা পরিষদ ১০ হাজার এবং ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার পরিবারের সদস্যদের মধ্যে এ…

Read More

করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১,৮৭৩

২২ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৫২ জন। করোনা আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩২ হাজার ৭৮ জন রোগী রয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ১,৬৯৪

২২ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩০ হাজার ২০৫ জন রোগী। গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৩২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের…

Read More

সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২২ মে, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আজ সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়-ক্ষতির বিষয়ে তাঁর কাছে জানতে চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জান-মালের ক্ষয়-ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আরও বলেন, সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ…

Read More

ঘিওরে ত্রাণ বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শণ করলেন সচিব কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক(বিবিনিউজ): মানিকগঞ্জ জেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের প্রধান সমন্বয়ক পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার উপজেলার ঘিওর সদর ইউনিয়নের কুস্তা এলাকায় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ জনকে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও সদর ইউনিয়নের চরঘিওর এলাকার ঘিওর উত্তরপাড়া আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। সচিব কবির বিন আনোয়ার ঘিওর সরকারি কলেজ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকা এবং ইছামতি নদীর কুস্তা গ্রামের নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙন কবলিত এলাকাসমূহে জরুরিভিত্তিতে কার্যক্রম শুরু…

Read More

এক মিনিটের ঈদ বাজার আয়োজন করেছেন ইউপি চেয়ারম্যান সমর

সাভার প্রতিনিধি,২০ মে ২০২০(বিবিনিউজ):করোনা মহামারীতে যেখানে সকল মার্কেট বন্ধ। তা সত্ত্বেও কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী আয়োজন করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এক মিনিটের ঈদ বাজার নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশুকিশোর সহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা কাপড়। বৃদ্ধরাও শার্ট শাড়ি লুঙ্গি পাচ্ছেন সেখানে। মোহাম্মদ ফখরুল আলম সমর জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের হাতে অর্থ নেই। তাদের খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে ঈদের নতুন জামা জুতো তুলে দেবার জন্য…

Read More

২৪ ঘন্টায় ১,৬১৭ করোনা রোগী শনাক্ত

২০ মে, ২০২০(বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৬ হাজার ৭৩৮জন রোগী রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের…

Read More

আজ পবিত্র শবে কদর

২০ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই, মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানগণ।শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব…

Read More

সাভারে ৪৪ জন করোনা আক্রান্ত, জরুরী মিটিং করেছে উপজেলা প্রশাসন

সাভার প্রতিনিধি, ৬ মে ২০২০(বিবিনিউজ):সাভারে মোট ৪৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০ জনেই বেশীর বিভিন্ন গার্মেন্টস এর পোশাক শ্রমিক। এদিকে করোনা ঠিক করতে দুপুরে উপজেলা পরিষদে বিভিন্ন গার্মেন্টস কারখানা কতৃপক্ষ ও সেনাবাহিনীর সাথে জরুরী মিটিং করেছে উপজেলা প্রশাসন। মিটিং এসময় শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। মিটিং এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন উপস্থিত ছিলেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত বেশীর ভাগ পোশাক শ্রমিক সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গার্মেন্টস এর শ্রমিক। এই কারখানায় কাজ…

Read More

জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২২০০, সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ

০৪ মে, ২০২০(বিবিনিউজ):চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামি শরিয়াহ মোতাবেক আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।…

Read More