২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১ হাজার ১৬৬

২৬ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩৬ হাজার ৭৫১ জন রোগী রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫২২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২৪৫ জন। গতকালের চেয়ে…

Read More

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

২৫ মে, ২০২০ (বিবিনিউজ) : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এবারের ঈদ উদযাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সারাদেশের ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল…

Read More

২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা আক্রান্ত ১,৯৭৫

২৫ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এটি দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে করোনা আক্রান্তের মোট ৩৫ হাজার ৫৮৫ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন মোট ৫০১ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এ সময় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. সানিয়া তাহমিনাসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত…

Read More

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

২৪ মে, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় কাল ঈদ উদযাপন করবেন। শনিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শনিবার সন্ধ্যায় ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর ধর্ম সচিব জানান, দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা…

Read More

ঘিওরে অসহায় শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী তুলে দিলেন ক্রিকেটার শেখ সাকীব

ষ্টাফ রির্পোটার,২৪ মে ২০২০ (বিবিনিউজ): মানিকগঞ্জের ঘিওরে প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের ঈদ খাদ্য সামগ্রী বিতরন করলেন ক্রিকেটার শেখ সাকীব । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে,করোনা ভাইরাসের মহামারীর এ সময়ে নিজ এবং পরিবারের ফান্ড বা তহবিল থেকে অর্থ দিয়ে অসহায় দুঃস্থ ও শিশু শিক্ষার্থীদের মাঝে ত্রাণ,নগদ অর্থ ও খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের হাতে কাছে তুলে দেন। সম্প্রতি গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় আত্বীয় স্বজনসহ সাভার,ধামরাই ও মানিকগঞ্জের আটিগ্রামে সে তার সাধ্য মতো ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ হাতে হাতে পৌছে দেন । এ ছাড়া…

Read More

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫৩২

২৪ মে, ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ৪৮০ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ১ হাজার ৫৩২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় সংক্রমিত ৩৩ হাজার ৬১০ জন শনাক্ত হলেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৮৭৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ নিয়ে…

Read More

ঈদ জামাতে আসতে ১৪ টি নির্দেশনা দিয়েছে ডিএমপি

২৪ মে, ২০২০(বিবিনিউজ) : নিজের বাসা থেকে অজু করে মসজিদের ঈদ জামাতে আসাসহ ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া এবার খোলা স্থানের পরিবর্তে কাছের মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতেও নির্দেশনায় বলা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে। শুক্রবার বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪টি নির্দেশনায় ডিএমপি জানায়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। জীবনের ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে…

Read More

ঈদুল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ মে, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারও সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের আকাশে শনিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

Read More

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

২৩ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঢাকা,ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ সন্ধ্যায় একথা জানান। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার…

Read More

সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি,২৩ মে ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুরে আশুলিয়ার গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব মেনে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারের প্রত্যেকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ভূইয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More